এক্সপ্লোর

Sabitra Mitra Car Attack: প্রাণনাশের চেষ্টার অভিযোগ, মানিকচকের তৃণমূল বিধায়কের গাড়িতে 'হামলা'

Malda News: স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ মালদা-মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রর গাড়িকে ধাক্কা মারে একটি গাড়ি।

করুণাময় সিংহ, মালদা: ফের মালদা। তৃণমূল নেতা, কর্মীকে খুনের পর এবার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার অভিযোগ উঠল। বিধায়কের দাবি, তাঁর প্রাণনাশের চেষ্টা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ মালদা-মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রর গাড়িকে ধাক্কা মারে একটি গাড়ি। বিধায়কের গাড়ি চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অভিযোগ, সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে বিধায়কের গাড়িকে ধাওয়া করে। আতঙ্কিত তৃণমূল বিধায়ক এরপর ইংরেজবাজারের জনবহুল এলাকায় গাড়ি থামিয়ে পুলিশকে ফোন করেন। তাঁকে খুন করার চেষ্টা হয়েছিল বলে আশঙ্কা করছেন মানিকচকের তৃণমূল বিধায়ক। কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল, খতিয়ে দেখছে মানিকচক ও ইংরেজবাজার থানার পুলিশ। 

নতুন বছরের শুরু থেকেই একের পর এক ঘটনা ঘটে চলেছে মালদায়। গত ২ জানুয়ারি তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকারকে খুন করা হয়। এই ১২ দিনের মাথায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ২ জন। গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূলের কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুরের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তাঁর সঙ্গী। তৃণমূল কর্মী জাকির শেখের লোকজন গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।গুলিবিদ্ধ ২ জনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় কালিয়াচকের নয়া বস্তি এলাকায় রাস্তার শিলান্যাসে গিয়ে গুলিবিদ্ধ হন তৃণমূলের অঞ্চল সভাপতি। কয়েকজন দুষ্কৃৃতী খুব কাছ থেকে  তাঁকে গুলি করে বলে অভিযোগ। তৃণমূল নেতার শরীরে একাধিক গুলি লেগেছে। স্থানীয় সূত্রে খবর, অঞ্চল সভাপতি বকুল শেখের সঙ্গে তৃণমূল কর্মী জাকির শেখের দীর্ঘদিনের বিবাদ। তার জেরেই এই হামলা বলে স্থানীয়দের দাবি।  

এদিকে নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার দিনেই নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অক্ষয় গন্দ মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক। FIR-এ তার নাম আছে। যদিও রাজেশের খোঁজ এখনও মেলেনি। অন্যদিকে, গতকাল দায়িত্বভার 
নিয়েই আজ সকালে নৈহাটি থানায় যান ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তদন্তের অগ্রগতি জানতে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ধৃতকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, গৌরীপুর কুলি লাইনের দখল নিয়ে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের সঙ্গে বিজেপি কর্মী রাজেশ সাউয়ের বিবাদ চলছিল। এর আগে ২০১৯ সালে রাজেশকে গুলি করার অভিযোগ ওঠে সন্তোষের বিরুদ্ধে। এলাকার দখল এবং বদলা নিতেই সন্তোষকে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।  

আরও পড়ুন: Budget 2025: টানা আটবার বাজেট পেশ, রেকর্ড গড়লেন মোদি মন্ত্রিসভার অর্থমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget