এক্সপ্লোর

Budget 2025: টানা আটবার বাজেট পেশ, রেকর্ড গড়লেন মোদি মন্ত্রিসভার অর্থমন্ত্রী

Nirmala Sitharaman: একটানা বাজেট পেশের রেকর্ড নির্মলার ঝুলিতে গেলেও, সবথেকে বেশিবার বাজেট পেশে মোরারজি দেশাইয়ের রেকর্ড তিনি এখনও ভাঙতে পারেননি।

কলকাতা: টানা আটবার বাজেট (Budget 2025) পেশ করে রেকর্ড গড়েছেন নির্মলা সীতারমণ। তবে বাজেট পেশের নিরিখে নির্মলার আগে রয়েছেন মোরারজি দেশাই। মোট ১০ বার বাজেট পেশ করেছেন তিনি। ৯ বার বাজেট পেশ করে দ্বিতীয় স্থানে রয়েছেন পি চিদম্বরম। বঙ্গসন্তান প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছেন আটবার।

রেকর্ড গড়েছেন নির্মলা সীতারমণ: লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে টানা আটবার বাজেট পেশ করে রেকর্ড গড়লেন মোদি মন্ত্রিসভার অর্থমন্ত্রী। একটানা বাজেট পেশের রেকর্ড নির্মলার ঝুলিতে গেলেও, সবথেকে বেশিবার বাজেট পেশে মোরারজি দেশাইয়ের রেকর্ড তিনি এখনও ভাঙতে পারেননি। অর্থমন্ত্রী হিসেবে মোট ১০ বার বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই। এর মধ্যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জমানায় সবথেকে বেশিবার। এছাড়াও লালবাহাদুর শাস্ত্রী ও ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বেও অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছেন মোরারজি। বাজেট পেশের রেকর্ডে মোরারজি দেশাইয়ের পরেই রয়েছেন পি চিদম্বরম। মোট ৯ বার বাজেট পেশ করেছেন তিনি। ১৯৯৬ সালের ১৯ মার্চ প্রথম বাজেট পেশ করেন পি চিদম্বরম। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার আমলে তিনি ফের বাজেট পেশ করেন। ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে তিনি ৫ বার বাজেট পেশ করেন। ২০০৯ সালে কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের আমলে ফের বাজেট পেশের দায়িত্ব পান অর্থমন্ত্রী হিসাবে। ২০১৩ ও ২০১৪ সালেও বাজেট পেশ করেন পি চিদাম্বরম। 

বাজেট পেশের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও অর্থমন্ত্রী হিসাবে ৮ বার বাজেট পেশ করেছিলেন। ইন্দিরা গান্ধীর আমলে ১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত টানা বাজেট পেশ করেন প্রণব মুখোপাধ্যায়। এরপরে কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের জমানায় ২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে পরপর ৫ বার বাজেট পেশ করেন তিনি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পি ভি নরসিমহা রাওয়ের সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৫ সালের মধ্যে তিনি টানা ৫ বার বাজেট পেশ করেন মনমোহন। মোদি সরকারের আমলে টানা আটবার বাজেট পেশ করে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন নির্মলা সীতারমণ।                       

আরও পড়ুন:  Budget 2025: ভাঙলেন নিজেরই রেকর্ড, ৭৭ মিনিটে বাজেট পেশ নির্মলা সীতারমণের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget