এক্সপ্লোর

Molestation Allegation: ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ, নাইট শিফট থেকে ফেরার পথে হেনস্থার শিকার তথ্যপ্রযুক্তি কর্মী

Sector V: অভিযোগ, লেডিস কম্পার্টমেন্টে উঠে আসে ওই ব্যক্তি। তরুণীর শ্লীলতাহানির পর মারধরের অভিযোগ উঠেছে। তরুণীর অভিযোগ, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে অভিযুক্ত।

সল্টলেক: বাড়ি ফেরার পথে ট্রেনে তথ্যপ্রযুক্তি কর্মীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগ। নাইট শিফটের পর ভোরবেলা বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, সেক্টর ফাইভ থেকে উল্টোডাঙা (Ultadanga) থেকে ব্যারাকপুরগামী (Baracpore) ট্রেনে ওঠেন তরুণী। উল্টোডাঙা ও দমদম স্টেশনের মাঝে ট্রেনটি দাঁড়ানোর সময় উঠে আসে অভিযুক্ত। অভিযোগ, লেডিস কম্পার্টমেন্টে উঠে আসে ওই ব্যক্তি।

তরুণীর শ্লীলতাহানির পর মারধরের অভিযোগ উঠেছে। তরুণীর অভিযোগ, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে অভিযুক্ত। এরপর ট্রেনের মধ্যেই আতঙ্কে চিৎকার করতে শুরু করেন তরুণী। তরুণীর চিৎকার শুনে এগিয়ে আসেন একজন মহিলা। মহিলা আসতেই ট্রেন থেকে নেমে পালায় অভিযুক্ত। পরে দমদম স্টেশনের দিকে রওনা হয় ট্রেন। সোশাল মিডিয়া মারফত পুলিশের কাছে অভিযোগ দায়ের। গতকাল ভোরবেলার ঘটনায় এখনও আতঙ্কে তথ্যপ্রযুক্তি কর্মী। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।

আরও পড়ুন: Dilip Ghosh: 'বাংলার মায়েদের অপমান', মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দিলীপের বিরুদ্ধে এফআইআর দেগঙ্গায়

ট্যাক্সির চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: এর আগে লাক্সারি ট্যাক্সির চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেফতার হয় অভিযুক্ত। সল্টলেক থেকে হাওড়া যাচ্ছিলেন দুই তরুণী। অভিযোগ, অ্যাপ ক্যাব চালক তরুণীদের কুপ্রস্তাব দেয়। গাড়ি লক করে শ্লীলতাহানি করা হয়। হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। চারু মার্কেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মনোজ কুমার বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অভিযুক্তের পরিবারের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

মালদায় শ্লীলতাহানি: কিছুদিন আগে মালদায় রোগীর আত্মীয়র শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তৈরির চেষ্টার অভিযোগ উঠেছিল। ঘটনায় আটক করা হয় মালদা মেডিক্যাল কলেজের (Malda Medical College and Hospital) ৩ নিরাপত্তারক্ষীকে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। 

ঠিক কী হয়েছিল: আত্মীয়র পরিচর্যার জন্য রাতে হাসপাতালে থাকতে গিয়ে বিপত্তি। ওঠে শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তোলার চেষ্টার অভিযোগ! কাঠগড়ায় হাসপাতালের ৪ নিরাপত্তারক্ষী। শুক্রবারের এই ঘটনার জেরেই প্রশ্নের মুখে মালদা মেডিক্যাল কলেজের (Malda M) নিরাপত্তা ব্যবস্থা! ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

 

সেরা শিরোনাম

Cyclone Arnab Effect: ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণের কোন কোন জেলায় ? কবে পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ?
ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণের কোন কোন জেলায় ? কবে পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ?
West Bengal News Live: উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র, প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র, প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
Cyclone Arnab : ধূলিসাৎ একের পর এক বাড়ি, বিরাট ক্ষতি করে গেল 'অর্ণব', কতজনের মৃত্যু হল?
ধূলিসাৎ একের পর এক বাড়ি, বিরাট ক্ষতি করে গেল 'অর্ণব', কতজনের মৃত্যু হল?

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget