এক্সপ্লোর

Dilip Ghosh: 'বাংলার মায়েদের অপমান', মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দিলীপের বিরুদ্ধে এফআইআর দেগঙ্গায়

FIR against Dilip Ghosh: দিলীপ ঘোষের গ্রেপ্তারের দাবিতে দেগঙ্গা থানায় এফ আই আর দায়ের করল তৃণমূল। বিস্তারিত আসছে।

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনাঃ দিলীপ ঘোষের (BJP Leader Dilip Ghosh) গ্রেপ্তার দাবিতে দেগঙ্গা থানায় এফ আই আর দায়ের করল তৃণমূল (TMC)। বিজেপির রাজ্য সহ-সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন। এবারে তার গ্রেপ্তারের দাবিতে নিয়ে সরব হলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান (TMC Leader Anisur Rahman)।

আরও পড়ুন, 'মুখ খুলুন রাজ্যপাল', মমতাকে নিয়ে দিলীপের বিস্ফোরক মন্তব্যে রাজভবনে ব্রাত্য-কুণালরা

'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে দিলীপ ঘোষ'- আনিসুর রহমান

দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বলেন,'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে দিলীপ ঘোষ। তাতে বাংলার মায়েদেরকে অপমান করা হয়েছে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে অপমান করলে আমরা সহ্য করব না। অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে।' এই দাবি নিয়ে দেগঙ্গার নটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান উপপ্রধান এবং অজস্র তৃণমূল কর্মী-সমর্থকদেরকে নিয়ে দেগঙ্গা থানাতে এসে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ব্লক সভাপতি আনিসুর রহমান। পাশাপাশি দেগঙ্গা থানার সামনে থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আনিসুর রহমান বলেন অবিলম্বে বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে নয় বাংলার মায়েদের অপমান করেছেন।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেগঙ্গা থানা চত্বরে।

 'দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে'

প্রসঙ্গত, এদিন মমতাকে নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্যের জেরে ফুঁসছে রাজ্যের শাসকদল। এদিন বিজেপি সাংসদের বিরুদ্ধে নালিশ জানাতেই রাজ্যভবনে রাজ্যপালের দ্বারস্থ হয়  ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল।  আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় -সহ শীর্ষ নের্তৃত্ব। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনে চিঠি দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ জানিয়ে বলেছেন, 'দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই। এ ধরণের মন্তব্য নিন্দনীয়।' এদিন রাজভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কুণাল ঘোষ বলেন, 'দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।' 

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget