এক্সপ্লোর

Nairobi Flies: না কামড়ায়, না হুল ফোটায়, গায়ে বসলেই কুপোকাত রোগী, নাইরোবি ফ্লাই আতঙ্ক সিকিমে, সংক্রমিত ১০০ পড়ুয়া

Sikkim News: মূলত পূর্ব আফ্রিকায় উৎপত্তি নাইরোবি ফ্লাইয়ের। সেটি কেনিয়ান ফ্লাই নামেও পরিচিত। আবার ড্রাগন পোকাও বলা হয়।

ঝিলম করঞ্জাই, মোহন  প্রসাদ, দার্জিলিং: অতিমারির প্রকোপ কাটলেও, নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। অতিবৃষ্টি, ঝঞ্ঝা, ধসও লেগেই রয়েছে। সেই আবহেই এ বার সিকিম ছাড়িয়ে পাড়ারে নাইরোবি ফ্লাই (Nairobi Flies) আতঙ্ক। পাহাড় থেকে সমতলেও এই আতঙ্ক নেমে আসতে পারে বলে আশঙ্কা পতঙ্গবিদদের। কলকাতায় ইতিমধ্যেই উপদ্রব দেখা দিয়েছে, রোগীরা ইতিমধ্যে চিকিৎসা করাতেও ভিড় জমাচ্ছেন বলে চিকিৎসকদের একাংশ।

নাইরোবি ফ্লাই আতঙ্ক সিকিমে

এই মুহূর্তে আবহাওয়া এবং তাপমাত্রা যে জায়গায় রয়েছে, তা এই পতঙ্গের বেড়ে ওঠার পক্ষে অনুকুল বলে মত পতঙ্গবিদদের। বর্ষায় এই পতঙ্গের উপদ্রব বাড়ে বলেই জানা গিয়েছে। সিকিমের (Sikkim) পাশাপাশি, কার্শিয়াংয়েও এক ছাত্রী সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে (Nairobi Flies Scare)। 

সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে সম্প্রতি নাইরোবি ফ্লাইয়ের উপদ্রব বেড়েছে। খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্যত্র উড়ে বেড়ায় তারা। সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পতঙ্গের সংস্পর্শে এসে  তাঁদের প্রায় ১০০ পড়ুয়ার ত্বকে সংক্রমণ দেখা দিয়েছে।  তাঁদের ওষুধ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে ওঠার পথে তাঁরা। তবে সম্প্রতি সংক্রমিত হয়ে পড়া এক পড়ুয়াকে সম্প্রতি অস্ত্রোপচার করাতে হয় বলেও জানা গিয়েছে। 

নাইরোবি ফ্লাই কী!

মূলত পূর্ব আফ্রিকায় উৎপত্তি নাইরোবি ফ্লাইয়ের। সেটি কেনিয়ান ফ্লাই নামেও পরিচিত। তাকে ড্রাগন পোকাও বলা হয়। খানিকটা গুবরে পোকার মতো দেখতে এই পতঙ্গের দুই প্রজাতি রয়েছে। একটি প্রজাতির রং হয় কমলা, অন্যটির কালো। বৃষ্টিপ্রবণ এলাকায় দ্রুত তাদের বংশবিস্তার ঘটে। 

এই নাইরোবি ফ্লাই কামড়ায় না, হুলও ফোটায় না। তবে গায়ের উপর বসলে ত্বকে জ্বালা ধরায়। ত্বকের উপর নাইরোবি পতঙ্গ বসলে ফ্যাকাসে দাগও হয়ে যায়। তবে এক-দু'সপ্তাহের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যায় ত্বক। পতঙ্গবিদরা জানিয়েছেন, নাইরোবি ফ্লাই যখন গায়ে বসে, তাদের শরীরে থাকা অ্যাসিডজাতীয় উপাদান আমাদের ত্বকের উপর বসে যায়। তাতেই জ্বালা করে ত্বক। 

আরও পড়ুন: India Coronavirus : লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা, মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা

১৯৯৮ সালে কেনিয়া এবং পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ অংশে নাইরোবি ফ্লাইয়ের প্রকোপে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। অতিবৃষ্টির জেরে দ্রুত বংশবৃদ্ধি ঘটে তাদের। ভারত, জাপান, ইজরায়েল এবং প্যারাগুয়েতেও নাইরোবি ফ্লাইয়ের প্রকোপ দেখা গিয়েছে। 

 

নাইরোবিফ্লাইয়ের সংস্পর্শ এড়াতে রাতে মশারি টাঙিয়ে শোওয়া উচিত। পোকার সংস্পর্শে এলে ফুঁ দিয়ে অথবা আলতো করে হালকা জিনিস দিয়ে তা সরিয়ে দিতে হবে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, ভরা উৎসবের মাঝে কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, ভরা উৎসবের মাঝে কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে
News Live: চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ,কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পরিবারের, লাঠিচার্জ পুলিশের
চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ,কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পরিবারের, লাঠিচার্জ পুলিশের
Hooghly News: গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ? হুলস্থুল হুগলির সিঙ্গুরে
গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ? হুলস্থুল হুগলির সিঙ্গুরে
CM Suvendu On Sudip Banerjee: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ? সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু,
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ? সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু, "রাষ্ট্রের স্বার্থে..."

ভিডিও

RG Kar Case : RG Kar এর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে ফের সরব অভয়ার মা-বাবা | ABP Ananda
CJP Protest On Chorbagan: চোরবাগান বিপর্যয়ে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে পথে ককরোচ জনতা পার্টি
Dengue News: পুজোর মাসে একলাফে প্রায় দ্বিগুণ ডেঙ্গি আক্রান্ত
CPM Party Office Vandalized: দক্ষিণ ২৪ পরগনার Canning-র তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলার ঘটনা
Suvendu Adhikari : মমতাকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, কাকদ্বীপ থেকে তুললেন প্রিজন ভ্যানের প্রসঙ্গ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
AFG vs BAN: নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Embed widget