এক্সপ্লোর

Amarnath Disaster: ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে অমরনাথ থেকে ফিরলেন বানতলার ৭৮জন

২ জুলাই কলকাতা (Kolkata) থেকে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৭৮ জন পুণ্যার্থী। চোখের সামনে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরলেন জম্মু-তাওয়াই এক্সপ্রেসে

কলকাতা: ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে অমরনাথ (Amarnath) থেকে ফিরলেন বানতলার ৭৮জন। ২ জুলাই কলকাতা (Kolkata) থেকে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৭৮ জন পুণ্যার্থী। চোখের সামনে হরপা বান বিপর্যয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরলেন জম্মু-তাওয়াই এক্সপ্রেসে (Jammu-Tawai Express)। 

হরপা বানে বিপর্যয়: গত ৮ জুলাই ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী হয় অমরনাথ। হরপা বানে ভেসে যায় পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এর পরেই স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহার কাছে হঠাত্‍ শুরু হয়  বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেসে যায় পুণ্যার্থীদের ক্যাম্প। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে হাত লাগায় NDRF। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেন মোদি-শাহসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা সম্পর্কে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করে NDRF। অমরনাথ দর্শনে গিয়ে মেঘভাঙা বৃষ্টির কারণে বিপর্যয়ের মধ্যে পড়েন পুণ্যার্থীরা। তাঁদের মধ্যে ছিলেন রাজ্যের বহু পর্যটক। ছিলেন কলকাতার কয়েকজন বাসিন্দাও। তাঁদের সঙ্গে বহু কষ্টে যোগাযোগ করতে পেরেছে পরিবার। এরপরেই প্রিয়জনের ঘরে ফেরার অপেক্ষা শুরু হয়। বিধ্বস্ত অমরনাথে মৃতের সংখ্যা বেড়েছে ক্রমশ। 

বর্ষা মুহুরির মৃত্যু: অমরনাথ বিপর্যয়ে বারুইপুরের বর্ষা মুহুরির মৃত্যু হয়। ১৬ জুলাই ফেরার কথা ছিল বাড়িতে। তার পাঁচদিন আগে কফিনবন্দি হয়ে ফিরলেন বারুইপুরের বর্ষা মুহুরি। অমরনাথ বিপর্যয় প্রাণ কেড়েছে মেধাবী ছাত্রীর। ১ জুলাই মা, মামা ও প্রতিবেশী-সহ ৭ জনের দলটি অমরনাথ রওনা দেয়। শুক্রবার হড়পা বানের সময় বোন ও ভাগ্নির হাত ধরেছিলেন মামা। পাথর গড়িয়ে আসায় মাকে বাঁচাতে যান বর্ষা। টাল সামলাতে না পেরে ভেসে যান ২২ বছরের তরুণী। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী উজ্জ্বল মিত্র। চোখের সামনে পাড়ার মেয়ের মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তিনি। সবমিলিয়ে রাজ্যবাসীর উৎকন্ঠার কারণ হয়ে দাঁড়ায় অমরনাথ। 

ফের শুরু অমরনাথ যাত্রা: উল্লেখ্য, প্রাকৃতিক বিপর্যয়ের পর কেটে গিয়েছে তিনদিন। এখনও নিখোঁজ ৪১ জন পুণ্যার্থী। মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যেই ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। পহেলগামের পর এবার বালতাল রুটে যাত্রা শুরু। এদিন জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে রওনা দেয় একটি দল। দলে রয়েছেন ৭ হাজারের বেশি পুণ্যার্থী। যাত্রাপথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget