এক্সপ্লোর

TET Agitation: মানা হল না আন্দোলনকারীদের দাবি, প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল, ইন্টারভিউ শুরু হল উচ্চ প্রাথমিকেও

SSC Scam: নিজেদের অবস্থানে অনড় থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মানা হল না ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের (TET Agitation) আবেদন। প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত হলেই করা যাবে আবেদন। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। অন্য দিকে, উচ্চ প্রাথমিকে আজই শুরু হল ১ হাজার ৫৮৫ জনের ইন্টারভিউয়ের প্রক্রিয়া (SSC Recruitment)।

আন্দোলনকারীদের দাবি মানল না পর্ষদ

কেউ জেল খাটছেন, কেউ হকের দাবিতে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছেন, আবার কারও আন্দোলন ভেঙে দিচ্ছে পুলিশ। আর এরই মধ্যে নিজেদের অবস্থানে অনড় থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্য দিকে, এদিনই শুরু হল উচ্চ প্রাথমিকের ১ হাজার ৫৮৫ জনের ইন্টারভিউ।

শুক্রবার ২০টি জেলায় ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  অনলাইনে আবেদন করার জন্য পর্ষদের পোর্টাল খুলে গেল শুক্রবার বিকেল থেকে। আগেই যদিও তা জানিয়ে দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাঁর বক্তব্য, "২০১৭, ২০১৪ কেউ অগ্রাধিকার পাবে না, নিয়ম মেনেই সব হবে... কালকের প্যাকেজ থেকে এইটুকু।"

প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির পূর্ব ঘোষণা মতোই ২০১৪ বা ২০১৭’য় টেট উত্তীর্ণ, কাউকেই কোনও অগ্রাধিকার দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 

আরও পড়ুন: TET Agitation: সাদা খাতা জমা দিয়েও চাকরি! অবৈধ নিয়োগ নিয়ে ঠিক যা বলেছিল আদালত...

২০১৪’র আন্দোলনকারীদের দাবি, মাঝের আট বছরে অনেক প্রার্থীরই বয়স ৪০ বছর পেরিয়ে গেছে। সেক্ষেত্রে নিয়ম পরিবর্তন না হলে, সেইসব প্রার্থীরা আর আবেদন করতে পারবেন না। কিন্তু এই সংক্রান্ত দাবিও খারিজ করে দিয়েছে পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স পয়লা জানুয়ারি, ২০২২-এ ১৮ থেকে ৪০ বছরের হতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি বা অন্যান্য ক্ষেত্রে নিয়ন অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

এ নিয়ে টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী অচিন্ত্য সামন্ত বলেন, "আমরা তো বলেই এসেছিলাম ৪০ বছরকে বিবেচনার মধ্যে নিয়ে আসা হোক। ফলে অনেকেই বঞ্চিত হবে। সংখ্যাটা প্রায় ২ হাজারের মতো। তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। আমরা যে ইন্টারভিউ বয়কটের ডাক দিয়েছি সেটাতেই অনড় থাকলাম। আন্দোলন চলবে।"

শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছে। আবেদন করা যাবে ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। www.wbbpe.org এবং www.wbbprimaryeducation.org- এই দু'টি ওয়েবসাইটে আবেদন করা যাবে। 

অন্য দিকে, শুক্রবার করুণাময়ীতে SSC অফিসে শুরু হল উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে ১ হাজার ৫৮৫ জনের ইন্টারভিউ। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশমতো মেধাতালিকা প্রকাশ হবে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "ছুটির পর আদালত খুললে মেধাতালিকা জমা দেব।"

উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয় শুরু

এর আগে, ২০১৪-তে উচ্চ প্রাথমিকের বিজ্ঞপ্তি বের হয়।  ২০১৫-য় হয় পরীক্ষা। ফলপ্রকাশ হয় ২০১৬-য়।   ২০১৯-এ মেধাতালিকা প্রকাশ করে কমিশন। দুর্নীতির অভিযোগে ২০২০ সালে সেই মেধাতালিকা বাতিল করে দেয় আদালত। এর পর ২০২১ সালে আদালতের নির্দেশে ফের নতুন করে শুরু হয় তথ্য যাচাই ও ইন্টারভিউ। কিন্তু সেখানেও যোগাত্য থাকা সত্ত্বেও অনেকের সুযোগ না মেলার অভিযোগ ওঠে। তার পর আদালতের নির্দেশেই ১ হাজার ৫৮৫ জনের তালিকা তৈরি করে SSC, যাঁদের ইন্টারভিউ হল শুক্রবার। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget