এক্সপ্লোর

Arijit Singh: ইকো পার্কে অরিজিৎ-কনসার্ট বিতর্কের মাঝেই ভিন্ন সুর কুণাল-ফিরহাদের

ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি-বিতর্কে। এবার তৃণমূলের অন্দরেই কার্যত ভিন্নসুর।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: অরিজিৎ সিং-এর কনসার্ট নিয়ে বিতর্ক অব্যাহত। 'গেরুয়া' গানের প্রসঙ্গ টেনে ইতিমধ্যেই তাতে রাজনীতির রঙ দিয়েছে বিজেপি। তবে কনসার্টের অনুমতি প্রসঙ্গে অন্য কথাই বলছিল তৃণমূল। তবে এবার ভিন্ন ভিন্ন সুর শোনা গেল তৃণমূলের অন্দরেই।  নিরাপত্তার কারণে ইকো পার্কে অরিজিৎ সিং-এর কনসার্টের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন কুণাল ঘোষ। কিন্তু হিডকোর চেয়ারম্যান, মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করলেন, ওই অনুষ্ঠানের জন্য কখনই অনুমতি দেওয়া হয়নি। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, 'যে দুটি ডেটে হচ্ছে, তাতে বাড়তি নিরাপত্তা সম্ভব ছিল না। ফলে শুধু অরিজিৎ সিং নয়, সলমন খানের অনুষ্ঠানটাও ইকো পার্কে বাতিল করা হয়'। অন্যদিকে ফিরহাদ হাকিম বলছেন, এটা কে বলেছে আমি জানি না? আমরা কোন পারমিশন দেইনি। এটা আমি বলে দিচ্ছি, হিডকো থেকে কোনও পারমিশন আমরা দেইনি। হিডকোর থেকে পারমিশন দিলে আমি চেয়ারম্যান, আমার সই লাগে'। 

ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি-বিতর্কে। এবার তৃণমূলের অন্দরেই কার্যত ভিন্নসুর। হিডকো-র অধীনে রয়েছে ইকোপার্ক। স্বাভাবিকভাবেই সেখানে কোনও অনুষ্ঠান করতে গেলে, হিডকোর থেকে অনুমতি নিতে হয়। 

কুণাল ঘোষ দাবি করেছেন, অনুষ্ঠান বাতিলের কথা জানিয়ে, ৮ ডিসেম্বরই আয়োজকদের অগ্রিম টাকা ফেরত দেওয়া হয়।  কিন্তু, এ প্রসঙ্গে কার্যত অন্য় সুর শোনা গেল খোদ হিডকোর চেয়ারম্য়ান ফিরহাদ হাকিমের মুখে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আরও বলছেন, ৮ তারিখ ৫ লক্ষ টাকা ফেরত পান, অরিজিৎ সিং-এর আয়োজকরা। এবং ৯ তারিখে অ্যাকোয়াটিকায় ১ লক্ষ টাকা দেন। ৮ তারিখ তো টাকা ফেরত হয়েছে, মানে না-এর ব্যাপারটা তার আগে হয়ে গেছে।

এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কে ঠিক? আর কে ভুল? কুণাল ঘোষ না ফিরহাদ হাকিম? এর আগে নিয়োগ-দুর্নীতি কার আমলে হয়েছে, সেই প্রসঙ্গেও কার্যত আড়াআড়ি বিভাজন দেখা গেছিল কুণাল ও ফিরহাদের মধ্য়ে। কুণাল ঘোষ আরও বলছেন, যে ধরনের কেলেঙ্কারির অভিযোগ আসছে ওগুলো ব্রাত্য বসুর জমানায় হয়নি। পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন। তিনিই দলের মহাসচিব। যাবতীয় ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। 

ফিরহাদ হাকিম আরও বলছেন, ক্যাবিনেটের সদস্য কুণাল নয়। পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী। যদি কোনও জায়গায় হয়, তাহলে যতটা দায়িত্ব পার্থদার, ততটা আমারও। এবার অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি বিতর্কে ফের সামনে এল কুণাল-ফিরহাদের ভিন্নমত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget