এক্সপ্লোর

Amit Shah: 'অচ্ছে দিন আসতে দেরি নেই, '২৬-এ পরিবর্তন করে দিন', বাংলায় এসে বললেন শাহ

BJP in West Bengal: রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার আগে শনিবারই রাজ্যে এসে পৌঁছন শাহ।

কলকাতা: বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে ফের পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিলেন তিনি। তাঁর দাবি, পরিবর্তন হলেই বাংলায় অনুপ্রবেশের সমস্যা মিটবে। শান্তি ফিরবে বাংলায়। বাংলার উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বদ্ধপরিকর বলেও দাবি করেন তিনি। কেন্দ্রের পাঠানো টাকায় বাংলায় দুর্নীতি হয় বলেও অভিযোগ তুললেন। (Amit Shah)

রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার আগে শনিবারই রাজ্যে এসে পৌঁছন শাহ। রবিবার তিনি পেট্রাপোল সীমান্তে বিএসএফ-এর অনুষ্ঠানে অংশ নেন, সেখানে মৈত্রী দ্বার উদ্বোধন করেন। আর সেখান থেকেই পরিবর্তনের ডাক দেন। শাহ বলেন, "আজ বাংলার মানুষকে বলে যাচ্ছি, '২৬-এ পরিবর্তন করে দিন। অনুপ্রবেশকারীদের পুরোপুরি রুখে তবে ছাড়ব। অনুপ্রবেশ বন্ধ হলেই শান্তি ফিরবে বাংলায়। বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমারের মতো দেশের সঙ্গে সংস্কৃতি, ভাষাগত আদানপ্রদান বাড়বে। পারস্পরিক সহযোগিতার নতুন যুগ শুরু হবে।" (BJP in West Bengal)

রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ তোলে, তা নিয়েও এদিন আক্রমণ শানান শাহ। তাঁর কথায়, "মমতাদি I.N.D.I জোটের সদস্য। মন্ত্রীও ছিলেন, আপনাদের মন্ত্রীও কেন্দ্রে ছিলেন। ১০ বছরে বাংলার জন্য কী করেছেন? জবাব দেন না। আমি জবাব এনেছি। UPA বাংলাকে ১০ বছরে শুধুমাত্র ২ লক্ষ ৯০০০ কোটি টাকা দিয়েছিল। আর ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরেন্দ্র মোদি সরকার বাংলাকে ৭ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু মোদিজি যে টাকা পাঠান, তা দুর্নীতির বলি হয়।"

শাহ এদিন আরও বলেন, "আমি আপনাদের ভরসা দিচ্ছি, আপনাদের অচ্ছে দিন আসতে আর বেশি দিন নেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগণনার সঙ্গেই এখানে অচ্ছে দিন শুরু হবে। মমতাদি সারাক্ষণ বলেন, ১০০ দিনের কাজে অন্যায় হচ্ছে। UPA আমলে ১৫০০০ কোটি টাকা দেওয়া হয়। NDA ৫৪ হাজার কোটি দিয়েছে। আমি জানতে চাই, এই ৫৪ হাজার কোটি ১০০ দিনের কর্মীদের কাছে পৌঁছয় না কি, তৃণমূল কর্মীদের পকেটে ঢোকে, তদন্ত করে দেখুন।"

শাহের দাবি, গ্রাম সড়ক আবাস যোজনায় UPA ৫৪০০ কোটি দিয়েছিল, NDA ১৭০০ কোটি দিয়েছে। আবাস যোজনায় UPA ৪৫০০ কোটি দিয়েছিল, মোদি ৫০ হাজার কোটি টাকা দিয়েছেন। তবে শাহ এই দাবি করলেও, বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে বলেই অভিযোগ তৃণমূলের। সেই নিয়ে সংসদেও সরব হয়েছেন দলীয় নেতৃত্ব। দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও ছুড়ে দেন কেন্দ্রকে।

যদিও শাহের 'অচ্ছে দিন' মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। তাঁর কথায়, "একবার এসে বলবেন একুশ, একবার বলবেন বাইশ, একবার বলবেন, তেইশ, একবার বলবেন চব্বিশ, একবার বলবেন পঁচিশ...ক্রমশ তো পিছোতেই থাকছে! অমিত শাহ রাজনৈতিক ব্যক্তি, তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর চেয়ারের গুরুত্ব রয়েছে বটে। কিন্তু তিনি রাজনৈতিক পর্যটক। তিনি আসেন, রাজনীতির কথা বলেন, মানুষ কোনও গুরুত্ব দেন না।"

অনুপ্রবেশ প্রসঙ্গে কুণালের বক্তব্য, "আর অনুপ্রবেশের কথা যদি অমিত শাহ বলেন, তাহলে সেটা আত্মঘাতী গোল। কারণ অনুপ্রবেশ সীমান্তের সমস্যা। আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেয় অমিত শাহের দফতরের অধীন বিএসএফ, রাজ্য বা কলকাতা পুলিশ নয়। ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ সমস্যা, তাহলে ধরে নিতে হয়, সীমান্তরক্ষায় ব্যর্থ কেন্দ্র।" বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া নিয়ে শাহ যে দাবি করেছেন, তাও এদিন খারিজ করে দেন কুণাল। জানান, বিজেপি-র বিরুদ্ধে দুর্নীতির যে যে অভিযোগ রয়েছে, তার তালিকা সুদীর্ঘ। ইচ্ছাকৃত ভাবে বাংলাকে পাওনা টাকা দেওয়া হচ্ছে না। কুণালের দাবি, ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বকেয়া টাকা কেন্দ্র বাংলাকে দিচ্ছে না। মুখে কথা না বলে শাহ এবং কেন্দ্রীয় সরকারের তরফে শ্বেতপত্র প্রকাশ করা হোক বলেও দাবি জানান কুণাল।

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget