এক্সপ্লোর

Amit Shah : আসছেন না অমিত শাহ, কেন হঠাৎ বাতিল বঙ্গসফর?

Amit Shah Bengal Visit : রবিবারই বাংলার জলপাইগুড়িতে রাহুল গান্ধীর বাংলায় ভারত জোড়ো যাত্রা হওয়ার কথা। কথা ছিল, রাহুলের যাত্রা চলাকালীনই রবিবার রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শিবাশিস মৌলিক, কলকাতা : রবিবার অর্থাৎ ২৮ জানুয়ারি বাংলায় ঠআসা কর্মসূচি নিয়ে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই মতো তোরজোর শুরু করে দিয়েছিল বঙ্গ বিজেপিও। কিন্তু শেষ মুহূর্তে বঙ্গসফর বাতিল করলেন শাহ। বদলে কোনদিন আসছেন তিনি, তাও জানাননি এখনও। 

কিন্তু শেষ মুহূর্তে কেন বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর? রবিবার কলকাতায় আসার কথা ছিল তাঁর । সোমবার দুপুরে শুভেন্দু গড়ে জনসভা করারও কথা ছিল। কিন্তু কেন হঠাৎ বাতিল করলেন পরিকল্পনা, জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে পার্টি সূত্রে খবর, বিশেষ পরিস্থিতিতে আচমকাই সফর বাতিল করেছেন তিনি।   

রবিবারই বাংলার জলপাইগুড়িতে রাহুল গান্ধীর বাংলায় ভারত জোড়ো যাত্রা হওয়ার কথা। কথা ছিল, রাহুলের যাত্রা চলাকালীনই রবিবার রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তা হল না। 

অন্যদিকে, প্রতিবেশী রাজ্য বিহারের রাজনৈতিক পরিবেশ এখন সরগরম। ক্রমশ জোরাল হচ্ছে নীতীশ কুমারের ইস্তফা দেওয়ার জল্পনা। সূত্রের খবর, রবিবার পটনায় রাজভবনে NDA জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতীশ।  সূত্রের খবর, দুই উপ মুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছে বিজেপি। JDU ও বিজেপির মধ্যে লোকসভা ভোটের সমীকরণও চূড়ান্ত বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে শনিবারই পাটনায় সাংসদ, বিধায়কদের নিয়ে বিজেপির বৈঠকের আগে দিল্লিতে আলোচনায় বসেন অমিত শাহ ও জে পি নাড্ডা। এতে করে পরিষ্কার যে, এই মুহূর্তে বিহারের পরিস্থিতির দিকে পুঙ্ক্ষানুপুঙ্খ নজর রাখছেন তিনি। সেই কারণেই কি পিছলো বঙ্গসফর ? তা অবশ্য স্পষ্ট করছে না বিজেপি। 

গত ডিসেম্বরের ২৬ তারিখে লোকসভা ভোটকে পাখির চোখ করে বঙ্গে এসেছিলেন অমিত শাহ। রণকৌশল ঠিক করতে সঙ্গে ছিলেন জেপি নাড্ডাও।  ভোট স্ট্য়াটেজি নিয়ে বৈঠকের পাশাপাশি, কালীঘাট মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। 

সেবার, কখনও তাঁরা বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন, কখনও আইটি সেলের সঙ্গে কথা বলেন!  সেইসঙ্গে লোকসভা ভোটের জন্য় তৈরি করে দেন 'স্পেশাল ১৫'। আইটি সেলের জন্য় ঠিক করে দেওয়া হয় প্রচারের রূপরেখা।  সেদিন, ন্য়াশনাল লাইব্রেরির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,  'বাংলায় কাটমানি তুলে, তা দিয়ে বিদেশে প্রাসাদ কেনা হয়। আর সেই লোকেরাই এখানে হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়ান। এসব করে আর লোককে ভোলানো যাবে না। এবার সবাই হিসেব চাইবে। '  

আরও পড়ুন :

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে SLP দায়ের করল রাজ্য, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget