এক্সপ্লোর

Amit Shah vs Mamata Banerjee: BSF-কে নিয়ে বড় পরিকল্পনা! শাহের মন্তব্যে জল্পনা, 'আগুন নিয়ে খেলবেন না', পাল্টা হুঁশিয়ারি মমতার

Amit Shah in West Bengal: বুধবার হিঙ্গলগঞ্জে বিএসএফ-এর অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শাহ।

সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, কলকাতা: বাংলা সফরে অমিত শাহর মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া অনুপ্রবেশ এবং চোরাচালান আটকানো মুশকিল। খুব তাড়াতাড়ি সেই সাহায্য পাওয়ার মতো রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হবে। শাহের এই মন্তব্যে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন,  "তাহলে অমিত শাহ কি পরিস্থিতি তৈরির জন্য চক্রান্ত করছেন?"

ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমিত শাহের

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে, বার বার কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সুর চড়াচ্ছেন বিজেপি নেতারা। রামপুরহাট কিংবা হাঁসখালিকাণ্ডের মতো ঘটনায় তাদের মুখে শোনা যাচ্ছে, ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারির সওয়াল। এই প্রেক্ষাপটে বুধবার হিঙ্গলগঞ্জে বিএসএফ-এর অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শাহ। বলেন, "অনুপ্রবেশ এবং চোরাচালান স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া রোখা মুশকিল। সেই সাহায্যও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এমন রাজনৈতিক পরিস্থিতি দ্রুত এখানে তৈরি হবে। জনতার এমন চাপ তৈরি হবে যে, সাহায্য করতেই হবে।"

তার পাল্টা কড়া জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অমিত শাহ আগুন নিয়ে খেলবেন না। বিএসএফকে রাজ্যের এক্তিয়ারের মধ্যে অনুপ্রবেশ করতে বলবেন না। প্ররোচনা দেওয়া বন্ধ করুন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাজ গরু পাচার, কয়লা পাচার বন্ধ করা। ইডি, সিবিআই, আইটিকে বাড়িতে বসে কাজে লাগানোর বাইরেও কোনও কাজ করুন।"

আরও পড়ুন: IPL 2022: জাডেজাকে অধিনায়ক করাটাই ভুল ছিল, কেন বলছেন সহবাগ?

শাহের মন্তব্যে রাজনৈতিক মহলেও প্রশ্ন উস্কে দিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে বলতে কী বোঝাতে চাইলেন শাহ, কৌতুহলী অনেকেই। গত বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। তাতে ২০০ আসনের টার্গেট নিয়ে নামলেও দুই অঙ্ক পেরোতে পারেনি বিজেপি। বরং আগের চেয়ে ক্ষমতা বাড়িয়ে, ২০০-র বেশি আসনে জয়ী হয়েছে তৃণমূল। সেই প্রেক্ষাপটে অমিত শাহর মন্তব্যকে স্রেফ হাততালি কুড়োনোর চেষ্টা হিসেবেই দাবি করছে তৃণমূল। 

অমিত শাহকে পাল্টা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

সম্প্রতি বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছিল কেন্দ্র এবং রাজ্য সরকার। গরু পাচারকাণ্ড সামনে আসার পর, বিএসএফের ভূমিকা নিয়ে তৃণমূল এবং বিজেপির তরজার পারদ আরও চড়ে। বুধবার তাই বিএসএফের অনুষ্ঠানে অমিত শাহের বক্তব্য, উস্কে দিল নতুন জল্পনা। কেন্দ্রের বিজেপি সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) এবং আয়কর দফতর (IT)-কে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মমতা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget