এক্সপ্লোর

Amit Shah : বিধানসভা ও পুরভোটে পরাজয়ের পর প্রথমবার রাজ্যে শাহ, কী কী পরিকল্পনা

Amit Shah likely to visit West Bengal : বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল তৃণমূল।

কলকাতা : সম্প্রতি রাজ্যসভায় বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন অমিত শাহ। জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলায় গেলে প্রাণ চলে যাবে ! এই নিয়ে পাল্টা হাথরস, উন্নাওয়ের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল। ওই দোষারোপ - পাল্টা দোষারোপের আবহেই দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

বাংলায়  আসছেন অমিত শাহ
১৬ এপ্রিল বাংলায়  আসছেন অমিত শাহ । রাজ্যে এসে প্রথমে পৌঁছে যাবেন  তিনবিঘায়, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে। এরপর ১৬ এপ্রিল রাতেই পৌঁছনোর কথা কলকাতায়। ১৭ এপ্রিল রাজ্য বিজেপি নেতৃত্বর সঙ্গে অমিত শাহের সাংগঠনিক বৈঠক হওয়ার কথা। ১৭ এপ্রিল রাতে বা ১৮-র সকালে ফের দিল্লি উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা ভোট এবং পরপর পুরভোটে পরাজয়ের পর এটাই তাঁর প্রথম বঙ্গ সফর। 

আরও পড়ুন :

বিভিন্ন রাজ্যের মানুষের কথা বলা উচিত হিন্দিতে, ইংরেজিতে নয় : অমিত শাহ

 বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক Amit Shah
সাম্প্রতিক একের পর এক ঘটনাকে হাতিয়ার করে, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লাগাতার সরব বিজেপি। রামপুরহাটকাণ্ড নিয়ে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্টও দিয়েছে বিজেপির কেন্দ্রীয় দল। এই প্রেক্ষাপটে বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অমিত শাহ। টেনে আনলেন গতবছর দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ। বলেন, ' আমি গিয়েছিলাম ২০১৯ এ ভোটের প্রচারে। আগুনের গোলা ফেলা হয়েছিল। নাড্ডার গাড়িতে জঘন্য হামলা হয়েছিল। কী করে না বলতে পারেন?'

 বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন : অমিত শাহ
এরই মধ্যে, বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন - অমিত শাহর এই মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল। গিরিশপার্কে প্রতীকী অবরোধ করল তারা। ২০১৯-এ কলেজ স্ট্রিটে আক্রান্ত হননি অমিত শাহ। দাবি করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঠিক কথাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সমর্থন বঙ্গ বিজেপির।


সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget