এক্সপ্লোর

PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস-তালিকায় অমিত শা-র ডেপুটির বাবার নাম! চাঞ্চল্যকর অভিযোগ

Coochbehar Awas Yojana: দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের মধ্যেই এবার প্রধানমন্ত্রী আবাস (PM Awas Yojana)-তালিকায় অমিত শা (Amit Shah)-র ডেপুটির বাবার নাম থাকার অভিযোগ উঠল।                   

দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের। এমনই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। গতকাল সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিজেপি রাজনীতি করছে। এবার নিশীথ প্রামাণিকের বাবার নাম উঠেছে আবাস তালিকায়। 

এটা নিয়ে বিজেপি রাস্তায় নামুক বলে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি। গোটাটাই ষড়যন্ত্র, পাল্টা দাবি করেছে বিজেপি। নিশীথ প্রামাণিক বা তাঁর পরিবারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                                        

অন্যদিকে, কোচবিহারে আবাস যোজনায় অনিয়মের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। রাজারহাট-টাকাগাছ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতি নগেন্দ্রনাথ রায়ের দোতলা বাড়ি রয়েছে। অথচ তৃণমূল নেতা ও তাঁর দুই ছেলের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। এক্ষেত্রে যোগ্য প্রাপকরা বঞ্চিত হয়েছেন বলে বিজেপির অভিযোগ। তৃণমূল বুথ সভাপতির সাফাই, তিনি পৈতৃক বাড়িতে থাকেন। ছেলেরা আর্থিকভাবে স্বচ্ছল নয়, সেই হিসেবেই ঘরের আবেদন জানান। নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া তৃণমূল জেলা নেতৃত্বের। 

আরও পড়ুন, পৌষের দ্বিতীয় দিনেও কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা, জমিয়ে ব্যাটিং শীতের

এদিকে,  আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় এবার পুরো তালিকাই বাতিল করে দেওয়ার দাবি তুললেন লকেট চট্টোপাধ্যায়। বুধবার রাতে বলাগড়ে এক আশাকর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন তাঁর বাড়িতে যান হুগলির বিজেপি সাংসদ। আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। এই পরিস্থিতিতে পুরো তালিকাই বাতিল করে নতুন করে তৈরির দাবি তুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।                                    

বিজেপি নেত্রী বলেন, "আমরা চাই এই আবাস যোজনার যত লিস্ট হয়েছে, সব ক্যানসেল করে দেওয়া হোক। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বাংলায় যদি এইভাবে নয়ছয় হয়, তাহলে সবাইকে মিলে আওয়াজ তুলতে হবে"।                                             

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল নেতারা
দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল নেতারা
R G Kar News : সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
TMC News : সংসদে তৃণমূলের কতজন সাংসদ বিদ্রোহী? কারা যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে? বড় দাবি
সংসদে তৃণমূলের কতজন সাংসদ বিদ্রোহী? কারা যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে? বড় দাবি
Firhad Hakim: 'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?
'ছোট লালবাড়ির সংঘাত', মেয়র বনাম পুর কমিশনারের লড়াই, হার মেনেই কি ইস্তফা ফিরহাদের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget