এক্সপ্লোর

Kolkata Accident: শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্য়ু ২ বাইক আরোহীর

Kolkata: পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ, আলিপুরের উত্তীর্ণর কাছে বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তাতেই ছিটকে পড়ে ২ কিশোর।

কলকাতা: রাতের শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা (Road Accident)। ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হল ২ বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, ২ জনই কিশোর। বয়স ১৫-১৬-র মধ্য়ে। বাড়ি খিদিরপুরে। ২ জনই এ বছর মাধ্য়মিক দিয়েছে। কারও মাথাতেই হেলমেট ছিল না। লাইসেন্স ছাড়াই রাতের শহরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল তারা।

পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ, আলিপুরের উত্তীর্ণর কাছে বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তাতেই ছিটকে পড়ে ২ কিশোর। তাদের আশঙ্কাজনক অবস্থায় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পরে তাঁকে আটক করে হেস্টিংস থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকেও।

কলকাতা থেকে জেলা, পথদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। প্রায় প্রতিদিনই সামনে আসছে দুর্ঘটনায় কোনও না কোনও মৃত্য়ুর খবর। আর তা নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসনের যান-শাসন। গত রবিবার রাতে দমদম পার্কে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৪ জনের। তারপর এক সপ্তাহও কাটেনি। রাতের শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হল ২ বাইক আরোহী কিশোরের। দুজনেই খিদিরপুরের বাসিন্দা। দুজনেই এবছরই মাধ্যমিক দিয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই কিশোরের কারও মাথায় হেলমেট ছিল না। লাইসেন্স ছাড়াই রাতের শহরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল তারা। রাত আড়াইটা নাগাদ, ভবানীপুর ট্রাফিক গার্ডের অফিসের অদূরে, আলিপুরের উত্তীর্ণর কাছে, তাদের বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তাতেই ছিটকে পড়ে ২ কিশোর। SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তাঁকে আটক করে হেস্টিংস থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকেও।

বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হয় বাইক আরোহী দুই স্কুল পড়ুয়ার। ওই দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের প্রাণ গেল দুই স্কুল পড়ুয়ার। শুক্রবার বেলা ১২টা নাগাদ মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় নিউটাউনেও। বিসর্জন ঘাট এলাকায় গলি থেকে স্কুটার নিয়ে বেরোচ্ছিলেন এক মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট গাড়ি সজোরে ওই স্কুটারে ধাক্কা মারে। স্কুটার থেকে ছিটকে পড়ে যান মহিলা। টেকনোসিটি থানার পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্কুটারে ধাক্কা মারা গাড়িটিকে আটক করেছে পুলিশ। গাড়ির চালক পলাতক।

আরও পড়ুন: South 24 Parganas: গরমে নাজেহাল বণ্য়প্রাণ, রয়্য়াল বেঙ্গলদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ বন দফতরের

সেরা শিরোনাম

BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget