এক্সপ্লোর

Amit Shah: বঙ্গ বিজেপির জন্য অমিত শাহের নতুন টার্গেট, লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Amit Shah West Bengal: সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি এখানে মোদি গ্যারান্টি দিতে এসেছি।

শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ৩৫-এর পর এবার লোকসভা ভোটে (Lok Sabha Election) বাংলায় ৩০টা আসন জয়ের টার্গেট বেধে দিলেন অমিত শাহ (Amit Shah)। বিজেপিকে (BJP) ৩০টি আসন দিন। বাংলায় বিজেপির সরকার এনে দিন, এখানে একটাও অনুপ্রবেশ হবে না। বঙ্গে প্রথম প্রচার সভায় মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি এখানে মোদি গ্যারান্টি দিতে এসেছি। বিজেপিকে ৩০ সিট দিয়ে দিন। বাংলায় বিজেপি সরকার এনে দিন, এখানে একটাও অনুপ্রবেশ হবে না। ২০২৪-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বুধবার প্রথমবার রাজ্যে প্রচারে এলেন অমিত শাহ। 

আর এদিনই বঙ্গ বিজেপিকে নতুন করে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক এক বছর আগে অনুব্রতহীন বীরভূমে এসে ২০২৪-এর লোকসভা নির্বাচনে দলকে বিয়াল্লিশটি সিটের মধ্যে ৩৫টিতে জয়ের টার্গেট দিয়েছিলেন অমিত শাহ। 

এর আগে অমিত শাহ বলেছিলেন, আমাদের ৭৭ আসনের সঙ্গে ৩৮ শতাংশ ভোট দিয়েছেন। ২০২৪-এর ভোটে বাকিটা দিয়ে দিন। বাংলায় ৩৫-এর থেকে বেশি আশন দিয়ে মোদিকে প্রধানমন্ত্রী বানান। 

অমিত শাহ টার্গেট বেঁধে দিয়ে যাওয়ার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এবার দুয়ারে লোকসভা নির্বাচন। আর ভোটের প্রচারে এসে ফের একবার টার্গেটের কথা শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। বঙ্গে এবার বিজেপির লক্ষ্যমাত্রা ৪২টি সিটের মধ্যে তিরিশটিতে জয়। 

আরও পড়ুন, ১৯ এপ্রিল প্রথম দফার ভোট, বাংলায় কোথায় কত বাহিনী মোতায়েন?

এদিন  অমিত শাহ বলেন, '২০১৪-তে আমরা লড়েছিলাম। বাংলার মানুষ মাত্র দুটো সিট দিয়েছিলেন। ফের ২০১৯-এর ভোটে আপনারা ১৮টা সিট দিয়েছিলেন। ১৯-এ আপনারা ১৮ সিট দিয়েছিলেন, তাতে মোদি ৩০০-এর বেশি সিট নিয়ে প্রধানমন্ত্রী হন। এবার ২০২৪-এ আঠারো থেকে বাড়িয়ে তিরিশ করতে হবে এবং ৩৭০ পার করতে হবে।' 

গত মাসে বাংলায় এসে বিয়াল্লিশে ৪২টি আসনেই জয়ের টার্গেটের দিয়েছিলেন নরেন্দ্র মোদি। এবার অমিত শাহের মুখে শোনা গেল, ৩০টি আসনের কথা।                                                                             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget