এক্সপ্লোর

Loksabha Election 2024: ১৯ এপ্রিল প্রথম দফার ভোট, বাংলায় কোথায় কত বাহিনী মোতায়েন?

Central Force: লোকসভা ভোটে বাংলার জন্য় আগেই সবচেয়ে বেশি ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।

রুমা পাল, কলকাতা: ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে (Loksabha Election 2024) ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে। কোচবিহারে সবচেয়ে বেশি ১১২ কোম্পানি বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি ও আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

কোথায় কত বাহিনী মোতায়েন?

লোকসভা ভোটে বাংলার জন্য় আগেই সবচেয়ে বেশি ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এবার ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের দিন রাজ্য়ে ২৭৭ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন। যার মধ্য়ে বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিকের জেলা কোচবিহারের জন্য় সর্বাধিক ১১২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ শুধু কোচবিহারেই প্রায় ৯ হাজার বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কোচবিহারে ১১২ কোম্পানির পাশাপাশি জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি এবং আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।

রাজ্য়ে এসে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়ে গেছেন মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার। শান্তিপূর্ণ ভোট করাতে এবার বাংলায় প্রথম দফায় সর্বাধিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন। প্রথম দফায় মোট ৫ হাজার ৮১৪ বুথে ভোটগ্রহণের জন্য় ২৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর,যেখানে মোট বুথের সংখ্যা ১ অথবা ২ সেখানে হাফ সেকশন, যেখানে ১ থেকে ৫টি বুথ রয়েছে সেখানে ১ সেকশন এবং যেখানে ৬ থেকে ৮টি বুথ রয়েছে সেখানে দেড় সেকশন বাহিনী মোতায়েন করা হবে। প্রথম দফার ভোটে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।

 ভোট ঘোষণার আগে ও পরে বার বার উত্তপ্ত হয়েছে কোচবিহার। ৬ মার্চ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের সিতাই বাজার এলাকা। লাঠালাঠি ও পাথর ছোড়াছুড়িতে জখম হন বেশ কয়েক জন। ১৯ মার্চ, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে দিনহাটায় ধুনধুমার বাধে। নিশীথ-উদয়নের বিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তেড়ে যান উদয়ন গুহ। পাল্টা হুঁশিয়ারি দেন নিশীথ প্রামাণিকও। ১ এপ্রিল, উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। সেই কোচবিহারে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হতে চলেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: লোকসভা নির্বাচনে প্রার্থী বদল বামেদের, বরানগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget