এক্সপ্লোর

PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি রুখতে জেলায় জেলায় অফিসার নিয়োগের সিদ্ধান্ত পঞ্চায়েত দফতরের

Officer Would be Appointed: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির রুখতে প্রতি জেলায় অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিল পঞ্চায়েত দফতর। সূত্রের খবর, এই কাজের জন্য ১ জন করে আইএএস অথবা ডব্লুবিসিএস আধিকারিক নিয়োগ করা হবে।

সুমন ঘড়াই, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতির (corruption) রুখতে প্রতি জেলায় অফিসার (officer) নিয়োগের (recruitment) সিদ্ধান্ত নিল পঞ্চায়েত দফতর (panchayat department)। সূত্রের খবর, এই কাজের জন্য ১ জন করে আইএএস অথবা ডব্লুবিসিএস আধিকারিক নিয়োগ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, এমনই সিদ্ধান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে।

যা জানা গেল...
কিছুক্ষণ আগেই এই নিয়ে নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দফতর। গত আট মাস ধরে এই প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। হালেই টাকা দেওয়া চালু হলেও সে জন্য কিছু নির্দেশিকা বা অ্য়াডভাইসারি রাজ্য সরকারকে পাঠিয়েছিল কেন্দ্র। সেই অনুযায়ী দুর্নীতি রুখতেই এমন পদক্ষেপ, শোনা যাচ্ছে সূত্রে। রাজ্য প্রশাসন সূত্রে আরও খবর, এর পরও 'দুর্নীতি' হলে ফের টাকা দেওয়া বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। সেই জন্য এবার অফিসারদের দুর্নীতি আটকানোর কাজে লাগানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর। প্রসঙ্গত, একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ এনে অতীতে বার বার সরব হতে শোনা গিয়েছে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা তোপ দেগেছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীও। 

প্রকল্পের টাকা নিয়ে তরজা...
গত নভেম্বরেও রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে বিরোধীরাও যাতে কেন্দ্রের কাছে দরবার করেন, সে ব্যাপারে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ বিধানসভায় দাঁড়িয়ে সে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রকে বারবার অভিযোগ জানিয়ে চিঠি দেওয়ার জন্য, নাম না করে বিরোধী দলনেতাকেও নিশানা করেছিলেন তিনি। এমনকি দুর্গাপুজোর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকেও তৃণমূলনেত্রী বলেন, 'পুজো করতে গেলে খরচ তো আছেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। সব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে।' আবার পাল্টা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে দুর্নীতির অভিযোগ আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ মিলেছে। তাঁর দাবি, 'কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিও-র এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু ব্লকে জনসংখ্যার তুলনায় জবকার্ড বেশি রয়েছে।' তবে এই নিয়ে তরজার মধ্যেই পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। এবার সেই প্রকল্পেই দুর্নীতি রুখতে নির্দেশিকা জারি রাজ্যের। 

আরও পড়ুন:G-20 র লোগোতে পদ্ম-চিহ্ন বিতর্ক, দিল্লি যাওয়ার আগে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget