এক্সপ্লোর

Anandapur Fire: 'ঘুমের মধ্যে শুনতে পাই আগুন লেগেছে, মৃত্যুকে কাছ থেকে দেখেছি, ১ মিনিট এদিক-ওদিক হলেই...' ভয়ঙ্কর অভিজ্ঞতা!

Anandapur Factory Fire: আনন্দপুরে গোডাউনের আগুন থেকে কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বিমল ভৌমিক। এখনও আতঙ্কে রয়েছেন তিনি

কলকাতা: আনন্দপুরে অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুরে এখনও মোট নিখোঁজ ১৯ জন। অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত জোড়া গুদাম। অগ্নিদগ্ধ গোডাউন থেকে প্রাণপণ লড়াই করে বেরোতে চেয়েছিলেন সকলেই। কেউ কেউ বরাত জোরে বেরিয়ে আসতে পেরেছেন! কেউ পারেননি। দমবন্ধ হয়ে, ঝলসে মৃত্যু হয়েছে। 

এঁদের মধ্যেই কেউ কেউ বেঁচে ফিরেছেন ঠিকই... কিন্তু সেদিনের বিভীষিকা- রাত তাড়া করে বেড়াচ্ছে তাঁদের। আগের দিন যে সহকর্মী-বন্ধুদের সঙ্গে বসে রাতে খাবার খেয়েছেন, একসঙ্গে ঘুমিয়েছেন, তাঁদের অনেকেই আজ আর জীবিত নেই, জলজ্যান্ত মানুষগুলো আজ প্রাণহীন।

আনন্দপুরে গোডাউনের আগুন থেকে কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বিমল ভৌমিক। এখনও আতঙ্কে রয়েছেন তিনি। ভয়ঙ্কর সেই রাতে, আগুন আগুন চিৎকারে তাঁর ঘুম ভাঙে, চারিদিকে আগুন আর ধোঁয়া, কোনওক্রমে কপাল জোরে বাইরে বেরিয়ে আসতে পারেন তিনি। 

তিনি জানাচ্ছেন, ডেকরেটার্সের গোডাউনে ফুলের কাজ করেন। রবিবার রাতে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। একজনের চিৎকারে আগুন লাগার কথা জানতে পারেন তাঁরা। যা হোক পালিয়ে প্রাণে বাঁচেন।

অগ্নিকাণ্ড থেকে ফিরে আসা গোডাউন কর্মী বিমল ভৌমিক বলেন,  'হঠাৎ, টাইমটা বলতে পারব না, ঘুমন্ত অবস্থায়। কে বলল যেন আগুন লেগে গেছে। তোরা যে যার পালিয়ে যা। নাহলে মরে যাব। বলল। আচমকা সবাইকে ডাকছে। ডেকে যে যেদিকে পারছে ছুট দিচ্ছে। 

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গোডাউনের মালিক। নাম গঙ্গাধর দাস। তাঁর বাড়ি খেজুরির পূর্বচড়ায়। স্থানীয়দের দাবি, সোমবার এলাকায় এক অনুষ্ঠানের জন্য বাড়িতে আসেন তিনি। গোডাউনে আগুন লাগার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁর পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন। আজ তাঁর বাড়ির সামনে উপস্থিত হয়েছে খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। 

পেটের আগুন নেভাতে, কাজ নিয়েছিলেন আনন্দপুরের গোডাউনে। কিন্তু সেখানকার আগুনই ছারখার করে দিল সব। কারও ঝলসানো দেহাংশ পাওয়া গেছে। কারও সেটুকুও পাওয়া যায়নি। দুশ্চিন্তায় দু'চোখের পাতা এক না করতে পারা পরিবারগুলোর উদ্বেগ আরও বাড়িয়েছে গোডাউনে ছড়িয়ে থাকা পোড়া হাড়গোড়ের ছবি। কীভাবে তা জানা যাবে? প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, DNA টেস্টের মাধ্যমেই মৃতদের পরিচয় জানা সম্ভব।                                                       

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যেতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ, অভিষেকের আর্জি ফেরাল কলকাতা হাইকোর্ট
বিদেশ যেতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ, অভিষেকের আর্জি ফেরাল কলকাতা হাইকোর্ট
West Bengal News Live: বিদেশ যেতে চেয়ে দ্রুত শুনানির আর্জি অভিষেকের, আবেদন ফেরাল কলকাতা হাইকোর্ট
বিদেশ যেতে চেয়ে দ্রুত শুনানির আর্জি অভিষেকের, আবেদন ফেরাল কলকাতা হাইকোর্ট
Tamanna Khatun: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরই বড় পদক্ষেপ, তামান্না হত্যায় গ্রেফতার আরও ২
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরই বড় পদক্ষেপ, তামান্না হত্যায় গ্রেফতার আরও ২
Dilip Ghosh: তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, অনেকেরই বান্ধবী পালিয়েছে, সিআইডি দেখছে খুঁজে: দিলীপ ঘোষ
তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, অনেকেরই বান্ধবী পালিয়েছে, সিআইডি দেখছে খুঁজে: দিলীপ ঘোষ

ভিডিও

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE
Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | আর জি কর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, এসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Embed widget