এক্সপ্লোর

Kanchanjunga Express Train Accident: দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত্যু রেলকর্মীরও

Train Accident Update: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি।

হিন্দোল দে, কলকাতা: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express Train Accident)। ঘটনায় মৃত্যু হয়েছে রেলকর্মী শঙ্করমোহন দাসের। ফুলবাগানের বাসিন্দা ওই ব্যক্তি ছিলেন রেলের পার্সেল ভ্যানের কর্মী। 

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু রেলকর্মীরও: রেলকর্মীর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। অভিভাবক হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃত শঙ্করমোহন দাসের ভাই এদিন বলেন, "পরশু (শনিবার) দাদা বাড়িতেই ছিল। গতকাল ডিউটিতে গিয়েছিল। ওদের RMS-এর ডিউটি। পোস্টাল নিয়ে যাওয়া এবং নিয়ে আসা। সকাল ৭টায় যখন এনজেপি থেকে ট্রেন ছাড়ে তখন বৌদির সঙ্গে শেষ কথা হয়। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, টিভি চালিয়ে দেখি এই খবর। এর মধ্যেই বড় ভাইপো ফোন করে বলছে বাবার ফোন লাগছে না। যে দুটো বগি বলছে তার মধ্যে একটা জেনারেল আরেকটা RMS বগি। শিয়ালদার RMS-এ গিয়ে জানতে পারি, ওদের কাছে তখনও কোনও খবর নেই। ওরা যে হেল্পডেস্ক খুলেছে তাতে যাঁদের রিজার্ভেশন আছে শুধু তাঁদের নাম রয়েছে। দাদা যেহেতু RMS স্টাফ তাই দাদার নাম নেই। তারপর আত্মীয়দের সাহায্য নিই। সূত্র মারফত জানতে পারি দাদা আর নেই।'' 

একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। এদিন সাতসকালে ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনজেপি ছাড়ার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে মালগাড়ির ধাক্কা মারে। ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। মৃতদের তালিকায় রয়েছেন মালগাড়ির চালক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও। আহতদের মধ্যে ৪১জনকে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে মালগাড়ির ইঞ্জিনের উপরে কাঞ্চনজঙ্ঘার বগি উঠে যায়। মালগাড়ির ধাক্কায় লাইন থেকে ছিটকে যায় কাঞ্চনজঙ্ঘার আরও একটি বগি।

আর এই ঘটনার পরও একাধিক প্রশ্ন উঠছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাড়া, কেন প্রাণ হাতে রেল যাত্রা? কোথায় দুর্ঘটনা এড়াতে রেলের রক্ষা 'কবচ'? কীভাবে এক লাইনে জোড়া ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। রেলবোর্ডের চেয়ারম্য়ানের দাবি, সিগন্যাল মানেননি মৃত মালগাড়ির চালক। মালগাড়িতে ছিল না 'কবচ' তা স্বীকার করেছে রেল। ইতিমধ্যেই ফাঁসিদেওয়ার দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Post Poll Violence: 'শিশু থেকে মহিলা, কাউকে ছাড়ছে না TMC,' BJP-র কেন্দ্রীয় দলকে অভিযোগ ঘরছাড়াদের

সেরা শিরোনাম

Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget