এক্সপ্লোর

BJP: সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, ফেসবুকে পদত্য়াগ পোস্ট করলেন বিজেপির ৪ সদস্য়

দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি। বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত, তাঁর বিরুদ্ধে রয়েছে হুমকি, প্রতারণা সহ একাধিক অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ। ফেসবুকে পদত্য়াগ পোস্ট করলেন, উত্তর ২৪ পরগনার কল্য়াণগড় মণ্ডলের বিজেপির যুব মোর্চার মণ্ডল কমিটির সহ সভাপতি-সহ ৪ সদস্য়। পঞ্চায়েত ভোটের আগে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি। বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত, তাঁর বিরুদ্ধে রয়েছে হুমকি, প্রতারণা সহ একাধিক অভিযোগ। এমন এক ব্য়ক্তিকে যুব মোর্চার মণ্ডল সভাপতির পদে কেন রাখা হয়েছে? ফেসবুকে এই অভিযোগ তুলে,পদত্য়াগ করলেন, উত্তর ২৪ পরগনার কল্য়াণগড় মণ্ডলের বিজেপির যুব মোর্চার মণ্ডল কমিটির সহ সভাপতি সহ ৪ সদস্য়। 

তাঁদের দাবি, সম্প্রতি মারধর ও হুমকির ঘটনায় যুব মোর্চার মণ্ডল সভাপতির বিরুদ্ধে অশোকনগর থানায় FIR-ও হয়েছে। কিন্তু বারবার জেলা নেৃতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এরপর ফেসবুকেই পদত্য়াগপত্র আপলোড করেছেন মণ্ডল সহ সভাপতি সহ ৪ সদস্য়। 

পদত্যাগী বিজেপি যুব মোর্চা নেতা সীমান্ত মজুমদারের কথায়, এরা বিধানসভার সময় দল বিরোধী কাজে যুক্ত ঠিল। দুই মণ্ডল সভাপতি। আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। সমাজবিরোধী কার্যকলাপ। এককথায় তৃণমূলের দালাল। আমরা নেতৃত্বকে জানিয়েছি। শোনেনি। 

পদত্যাগী  বিজেপি যুব মোর্চার আরও এক সদস্য লিটন দে বলছেন, আমাদের কর্মীরা বলছে ওর নামে এত কেস। আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। ওরা আদর্শ মানছে না। তাই পদত্য়াগ।

পঞ্চায়েত ভোটের আগে, প্রকাশ্যে এসেছে পদ্ম শিবিরের কোন্দল! যদিও গোটা ঘটনায় তৃণমূলেরই হাত দেখছে বিজেপি নেতৃত্ব। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের দাবি, যারা এসব করছেন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন। এর পেছনে তৃনমূল এম এল এ নারায়ন গোস্বামীর হাত আছে। 

অশোকনগর কল্য়াণগড় পুরসভার তৃণমূল কংগ্রেস নেতা ও চেয়ারম্যান প্রবোধ সরকারের কথায়, শুধু অশোকনগর নয় সারা বাংলাতেই বিজেপির অন্তদ্বন্দ্ব রয়েছে যারা ঊর্ধ্বতন নেতৃত্ব তারাও বিভিন্ন দুর্নীতিতে যুক্ত অশোকনগের  বিজেপির একজন সম্পাদক বিভিন্ন দুর্নীতিতে বর্তমানে জেল খাটছেন সুতরাং বিজেপিকে নিয়ে নতুন করে বলার বা ভাবার কিছু নেই।

অশোকনগর কল্য়াণগড় তৃণমূলের শক্তঘাঁটি বলে পরিচিত। গত পঞ্চায়েত, লোকসভা, ও বিধানসভা ভোটে এখানে এগিয়ে ছিল শাসক শিবির। সেখানেই, পঞ্চায়েত ভোটের আগে দলের কোন্দল বিজেপি কীভাবে সামাল দেয়, সেটাই দেখার।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget