এক্সপ্লোর

Anis Death: সিবিআই চেয়ে ডিভিশন বেঞ্চে আনিসের পরিবার, আজ শুনানির সম্ভাবনা

High Court News: সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্চ করে, সিবিআই তদন্তের দাবিতে ডিভিশন বেঞ্চে গিয়েছে আনিস খানের পরিবার। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই আবেদনের শুনানি হওয়ার কথা।

কলকাতা: আনিস খানের (Anis Khan) মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য। পড়ুয়া আনিসের মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছিল তার পরিবার। ওই মৃত্যুর তদন্তে রাজ্যের তরফে সিটও গঠন করা হয়েছিল। সেই ঘটনার ১৪৪ দিন পরে সোমবার উলুবেড়িয়া আদালতে চার্জশিট (Charge sheet) জমা দিয়েছে রাজ্য পুলিশের তৈরি করা সিট। সেখানে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি-সহ পাঁচজনের। ওই চার্জশিটে খুনের অভিযোগ নাকচ করে গাফিলতির জেরে মৃত্যুর ধারায় চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিট মানতে নারাজ আনিসের পরিবার। সিবিআই তদন্তেই অনড় থেকে ডিভিসন বেঞ্চের দ্বারস্থ তাঁরা। 

ডিভিশন বেঞ্চে শুনানি:
এদিকে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) সিঙ্গল বেঞ্চ সিট-এর তদন্তে আস্থা রেখেছিল। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্চ করে, সিবিআই তদন্তের দাবিতে  ডিভিশন বেঞ্চে (Division Bench) গিয়েছে আনিস খানের পরিবার। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই আবেদনের শুনানি হওয়ার কথা।  

প্রথম থেকেই আনিসের পরিবার এই মৃত্যুতে খুনের অভিযোগই করে এসেছে। তাদের নিশানায় ছিল রাজ্য পুলিশ। সেই কারণেই রাজ্য পুলিশ তদন্ত করুক তা চায়নি আনিসের পরিবার। প্রথম থেকেই আনিস মৃত্যু-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করে এসেছে তারা। সিটের চার্জশিটের পরে ফের ওই দাবি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে পরিবার।   

কোন ঘটনা:
কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে, ১৮ ফেব্রুয়ারি আনিসের প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়। সেই রাতেই ন’জনের দল আনিস খানের বাড়িতে হানা দেয়।  পুলিশকর্মীরা আনিস খানের বাড়িতে ঢোকার পর, তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় আনিস খানের। আনিসের পরিবার অভিযোগ করেছিল, আনিসকে ওপর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। যদিও চার্জশিটে বলা হয়েছে, পুলিশের অভিযান ত্রুটিপূর্ণ ছিল। চার্জশিটে খুনের কোনও ধারা দেওয়া হয়নি! গাফিলতির জেরে মৃত্যু। অপরাধমূলক ষড়যন্ত্র, জোর করে বাধা দেওয়া, জোর করে আটকে রাখা এবং জোর করে বেআইনিভাবে বাড়িতে ঢোকার মতো অভিযোগ রয়েছে চার্জশিটে। যা মানতে নারাজ আনিসের পরিবার।

আনিস খানের বাবা সালেম খান বলেছিলেন, 'আমার সিটের চার্জশিটের ওপর ভরসা নেই, আশা নেই। আমি ওকে ভরসাও করি না। কেন করিনা, যে পুলিশ সিট গটন করেছে, সেই পুলিশই আমার ছেলেকে আমার চোখের সামনে ওপর থেকে মেরে ফেলে দিয়ে গেল মাটির তলায়। আমায় সিবিআই তদন্ত দাও।' সিটের চার্জশিটের সমালোচনা করেছেন আইনজীবীদের একটি অংশও। 

আরও পড়ুন:  নগদ না পেয়ে 'গোঁসা', ১০ হাজার টাকা মিষ্টি নষ্ট দুষ্কৃতীদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget