এক্সপ্লোর

Anish Khan Death: আনিস খানের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দু’জন পুলিশকর্মী, জেরা করা হচ্ছে আরও চারজনকে

Anish Khan Death Arrest: ‘আমতার ঘটনায় গ্রেফতার দু’জন পুলিশকর্মী। ঘটনার সঙ্গে পুলিশ যোগের প্রমাণ মিলেছে। আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমতার ঘটনার সঙ্গে কোন পুলিশের কী ভূমিকা, মিলেছে তথ্য।’

অতনু হালদার, কলকাতা: ‘আনিস খুনে (Anish Khan Death Case) পুলিশের (Cops) দু’জন গ্রেফতার হয়েছে। কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। পুলিশকে পুলিশের কাজ করতে দিন। কলকাতায় বারবার বিক্ষোভ দেখানো হচ্ছে, এগুলো বন্ধ হোক। রাজ্য সরকারকে দুর্বল ভাববেন না’, নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। 

এরপরেই জানা গিয়েছে, ‘আনিস খুনে গ্রেফতার দু’জন পুলিশকর্মী। ঘটনার সঙ্গে পুলিশ-যোগের প্রমাণ মিলেছে। আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমতার ঘটনার সঙ্গে কোন পুলিশের কী ভূমিকা, মিলেছে তথ্য’, খবর পুলিশ সূত্রে।

সাংবাদিক বৈঠকে ডিজিপি মনোজ মালব্য জানিয়েছেন, ‘আনিস খুনে রাজ্য পুলিশ সিট গঠন করেছে। নিরপেক্ষ তদন্ত হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার। সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনিস খানের দেহের ফের ময়নাতদন্তের জন্য সিটের আবেদন। আগেই তিনজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ১৫ দিনের সত্য সামনে নিয়ে আসবে পুলিশ। পুলিশের সঙ্গে সহযোগিতা করুন’, আবেদন ডিজিপি-র।

‘কী হয়েছিল, পরে জানানো হবে’, বললেন ডিজিপি। তিনি আরও বলেছেন, ‘মৃতের পরিবার সুবিচার পাবে। যাঁরা গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধৃত দু’জন আমতা থানার পুলিশকর্মী।’

এদিকে, ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে এসএফআইয়ের বিক্ষোভ কর্মসূচি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও ধর্না অবস্থান এসএফআই সদস্যদের। আনিস-মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল সন্ধে ৬টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাতভর ধর্না অবস্থান করেন পড়ুয়াদের একাংশ। আজ দুপুরে কলেজ স্ট্রিট মোড়ে পথ অবরোধ করেন এসএফআইয়ের সদস্যরা। এরপর এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির ডাকে রাজ্য দফতর থেকে পার্ক সার্কাস পর্যন্ত কেন্দ্রীয় মিছিলে পা মেলান বিক্ষোভকারীরা।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সামনে চলছে এসএফআইয়ের অবস্থান বিক্ষোভ। ছাত্র ধর্মঘটকে বানচাল করার চেষ্টার অভিযোগ উঠেছেৈ তৃণমূলের বিরুদ্ধে। দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলের ডাক দেয় এসএফআই।

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget