এক্সপ্লোর

Anish Khan Death Update : গোপন জবানবন্দি চেয়ে আনিসের বাড়িতে সিট, কী জানালেন সালেম খান?

Anish Khan Father : আনিস খানের বাবা সালেম খানের কথায়, 'সিট যেভাবে তদন্ত করছে তাতে তো কোনও আস্থাই নেই, নাহলে কি আর সিবিআই তদন্ত চাই!'

হাওড়া : আমতার ছাত্রনেতা আনিস খানের (anish khan death update) বাড়িতে ফের গেল সিটের তদন্তকারী দল (SIT Investigation team)। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ চার সদস্যের সিটের একটি দল অনিস খানের বাড়িতে যান। সালেম খান জানিয়েছেন সিটের পক্ষ থেকে তাঁকে যত দ্রুত সম্ভব কোর্টে গোপন জবানবন্দি দেওয়ার জন্য করা হয়েছে। সালেম খান ছাড়াও পরিবারের ৬জনের জবানবন্দি চেয়েছে সিট। যে প্রসঙ্গে মৃত ছাত্রনেতার বাবা জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তাঁর উপস্থিতিতেই কোর্টে জবানবন্দি দেব। সিটের সদস্যদের এমনটাই জানিয়েছেন দাবি আনিসের বাবা। একইসঙ্গে ফের সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আনিসের পরিবার। 

আনিস খানের বাবা সালেম খানের কথায়, 'সিট যেভাবে তদন্ত করছে তাতে তো কোনও আস্থাই নেই, নাহলে কি আর সিবিআই তদন্ত চাই!' এদিন সিটের তদন্তকারী দলের তাঁর সঙ্গে দেখা করার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'সাড়ে চারটে নাগাদ সিটের তরফে এসে গোপন জবানবন্দি চাওয়া হয়। আইনজীবীর সঙ্গে কথা বলে তাঁর উপস্থিতিতে তেমনটা করব বলেই জানিয়েছি। আমার পাশাপাশি ছেলে, নাতনী সহ ৬ জনের গোপন জবানবন্দি চেয়েছেন ওঁরা।'

বিস্ফোরক সালেম খান

ক'দিন আগেই বিস্ফোরক দাবি করেছিলেন সালেম খান। আনিস খানের বাবা বলেছিলেন, 'আমাকেও কেনার জন্য এসেছিল, আমি কেনার লোক নই, আমি মাথা বিক্রি করার লোক নই। আমাকেও দুটো চাকরি, পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য এসেছিল, আমি বলে দিয়েছি, ওনাদের কাছে মাথা বিক্রি করব না। টাকা বা চাকরির দরকার নেই। আমার সুবিচার চাই। ন্যায়বিচার চাই।' পাশাপাশি ছেলের মৃত্যুর ন্যায়বিচারের জন্য তিনি সিবিআই তদন্তই (CBI probe) চাইছেন বলে ফের একবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন সালেম খান।

সিট তদন্তে আস্থা নেই আনিসের পরিবারের

আনিসের বাবা সালেম খানের বক্তব্য, “রামপুরহাটে সিবিআই দিয়ে দিল, আমার ছেলের ক্ষেত্রে হল না, আর ধৈর্য ধরতে পারছি না,  আদালতের নজরদারিতে সিবিআই চাই।” আমতার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর পর দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু কী ভাবে মৃত্যু হল আনিসের, তা এখনও স্পষ্ট নয়। তাই প্রশ্ন উঠছে, ঘটনার নেপথ্যে কারা জড়িত? তাদের কি চিহ্নিত করতে পেরেছে সিট? এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ার বাদে আর কাউকে কেন ধরল না সিট?

আনিসের পরিবারের পাশে কংগ্রেসও

আনিসের পরিবারের পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবিতে পথে নেমেছে কংগ্রেস। আমতা থেকে ধর্মতলা অবধি ৩ দিনের পদযাত্রা শেষ হওয়ার পরে এই নিয়ে সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি বলেন, “আমাদের দাবি সিবিআই করতে হবে। কোনও বিচারপতির পর্যবেক্ষণে সিবিআই হোক, দিল্লিতে এই আন্দোলন নিয়ে যাব।” এ নিয়ে শিলিগুড়ি থেকে রবিবারই বিরোধীদের নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আজ পাড়ায়-বাড়িতে গন্ডগোল হলেও বলছে সিবিআই চাই। আর কত নীচে নামবে? যারা সবসময় পাশে থাকে তাদের বিশ্বাস নেই? ঘটনা ঘটলে অ্যাকশন নিতে হবে, এটা করতে পারছি কিনা সেটা বলুন। যে সারাক্ষণ করছে তার কোনও মূল্য নেই?”

আরও পড়ুন- 'আমাকেও কেনার জন্য এসেছিল, মাথা বিক্রি করার লোক নই' সিবিআই তদন্তে অনড় থেকে বিস্ফোরক আনিস খানের বাবা

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget