এক্সপ্লোর

Malaria: চরিত্র বদলাচ্ছে অ্যানোফিলিস মশা, ডেঙ্গি নয়, এবার গবেষকদের মতে উদ্বেগ বাড়াবে ম্যালেরিয়া

Calcutta University: ডেঙ্গির থেকেও এবার উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। মশাবাহিত রোগের আক্রমণে কার্যত তটস্থ বঙ্গবাসী। এরইমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের গবেষণায় বাড়ল উদ্বেগ। 

ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ডেঙ্গি-বাহক (Dengue) এডিস (Aedes) মশার থেকে বেশি পরিমাণে জন্মাচ্ছে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস (Anopheles) মশা। উদ্বেগ বাড়ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) জুলজি বিভাগের (Zoology Department) গবেষণায়। গবেষকদের দাবি, নোংরা জলে নয়, চরিত্র বদলে, পরিষ্কার জলে ডিম পাড়ছে অ্যানোফিলিস মশা।

বাড়ছে ম্যালেরিয়া, কমছে ডেঙ্গি

ডেঙ্গির থেকেও এবার উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। মশাবাহিত রোগের আক্রমণে কার্যত তটস্থ বঙ্গবাসী। এরইমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের গবেষণায় বাড়ল উদ্বেগ। সেখানকার পতঙ্গবিদ, অধ্যাপক-গবেষকদের দাবি, বর্তমান আবহাওয়ায় দেখা যাচ্ছে, ডেঙ্গি-বাহক এডিস মশার থেকে বেশি পরিমাণে জন্মাচ্ছে, ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা। অর্থাত্‍ বাড়তে পারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের বিশেষ গবেষণাগারে মশার ব্যবহারিক বৈশিষ্ট্য সারা বছর কেমন রয়েছে তা নিয়ে গবেষণা করা হয়। এই মুহূর্তে কলকাতা ও আশেপাশের অঞ্চলে এডিস মশার প্রকোপ কমলেও দেখা যাচ্ছে নতুন করে বাড়ছে অ্যানোফিলিস মশার প্রকোপ। তাতেই গবেষকদের আশঙ্কা, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমতে পারে কিন্তু বাড়তে পারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। 

মশাদের আরও একটি চারিত্রিক পরিবর্তন বিশেষজ্ঞদের নজরে এসেছে। এতদিন নোংরা জমা জলে বংশ বিস্তার করত অ্যানোফিলিস মশা, এখন দেখা যাচ্ছে, পরিষ্কার জমা জলেও ডিম পাড়ছে ম্যালেরিয়ার জীবাণু বাহক মশা। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের অধ্যাপক গৌতম আদিত্যের বক্তব্য, 'পরিষ্কার জল যেখানে জমে থাকছে সেখানেও বৃদ্ধি হার অনেক বেশি। ডেঙ্গির প্রকোপ কমলেও অ্যানোফিলিস স্টিফেন্সির দ্বারা ম্যালেরিয়া আক্রান্তের রিস্ক থেকেই যাচ্ছে।'

ডেঙ্গি বাহক মশার সংখ্যা কমছে। এখন যাঁরা আক্রান্ত, তাঁরা ঘরের ভিতর জমা জল থেকে হচ্ছে। গ্রামাঞ্চলে ক্ষেত, প্লাস্টিকের জিনিসে জমা জল থেকে হচ্ছে। ম্যালেরিয়ার মশা পরিষ্কার জমা জলে হচ্ছে। ফলে ম্যালেরিয়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

অ্যানোফিলিস মশার সংখ্যা বৃদ্ধির ফলে, বর্তমানে, ডেঙ্গি আক্রান্তের থেকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের বিভাগীয় প্রধান গৌতম সাহা বলছেন, 'পেস্টিসাইড দেওয়া হচ্ছে। এগুলোর ভুল প্রয়োগে পেস্টিসাইড রেসিস্ট্যান্ট হয়ে যওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। মশারাও বাঁচতে পারবে। ধীরে ধীরে এগুলোর কার্যকারিতা হারানোর দিকে এগোচ্ছে।' 

আরও পড়ুন: Jalpaiguri: গাড়ির টায়ারে থরে থরে বান্ডিল, বানারহাটে নাকা তল্লাশিতে উদ্ধার ৫০ লক্ষ টাকা, ধৃত ৫

ডেঙ্গি-ম্যালেরিয়া দমন নিয়ে শনিবারই টাউন হলে বৈঠক করেন ফিরহাদ হাকিম। মেয়রের দাবি, ডেঙ্গি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায়, 'মানুষও যেমন নিজেদের পরিবর্তন করছে পরিস্থিতির সঙ্গে সঙ্গে, মশারাও করছে। পুরো বিষয় নিয়ে বৈঠক করছি।'

ডেঙ্গি মোকাবিলায় ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চালাচ্ছে কলকাতা পুরসভা।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget