এক্সপ্লোর

Jalpaiguri: গাড়ির টায়ারে থরে থরে বান্ডিল, বানারহাটে নাকা তল্লাশিতে উদ্ধার ৫০ লক্ষ টাকা, ধৃত ৫

50 Lakhs Found In A Car:গাড়ি থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা! জলপাইগুড়ির বানারহাটের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। তেলিপাড়ায় নাকা তল্লাশিতে উদ্ধার ৫০ লক্ষ টাকা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গাড়ি (car) থেকে উদ্ধার (recover) ৫০ লক্ষ টাকা! জলপাইগুড়ির (jalpaiguri) বানারহাটের (banarhat) ঘটনায় ৫ জনকে গ্রেফতার (arrest) করল পুলিশ। তেলিপাড়ায় নাকা তল্লাশিতে উদ্ধার ৫০ লক্ষ টাকা। কীসের উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা? তদন্ত শুরু করে পুলিশ।

কী জানা গেল?
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, অসম থেকে বিহারগামী একটি গাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকার হদিশ মেলে। গাড়ির চাকার মধ্যে লক্ষ লক্ষ টাকার বাণ্ডিল লুকিয়ে পাচারের চেষ্টা চলছিল বলে ধারণা আধিকারিকদের! ওই গাড়ির চালক-সহ ৫ জনকে গ্রেফতার করেছে বানারহাট থানার আধিকারিকরা। কয়েকদিন ধরেই নাকা তল্লাশি চলছে তেলিপাড়া এলাকায়। আজ প্রথমে একটি সন্দেহজনক গাড়িকে আটক করে পুলিশ। গাড়ির ভিতরে পাঁচ জন ছিলেন বলে খবর। এর পরই চোখ কপালে ওঠার জোগার। গাড়ির টায়ারের ভিতরে প্লাস্টিকে মোড়া প্রায় পঞ্চাশ লক্ষ টাকার হদিশ পায় পুলিশ। আপাতত টাকাগুলি বানারহাট থানায় নিয়ে আসা হয়েছে। ব্যাঙ্ককর্মীদের ডাকা হয়েছে। তাঁর টাকা গোনার মেশিন এনেছেন। আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লক্ষ বলে জানা গেলেও অঙ্কের পরিমাণ বাড়তে পারে। ধৃতদের প্রত্যেকের বাড়ি পূর্ণিয়ায়। গাড়িতে বিহারের নম্বর প্লেট লাগানো ছিল। আগামিকাল ধৃতদের কোর্টে পেশ করা হবে। পঞ্চায়েত ভোটের আগে এই টাকা কোথায়, কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত বিপুল পরিমাণ অর্থের কোনও বৈধ নথি মেলেনি।

টাকা উদ্ধার রাজ্যের দক্ষিণ প্রান্তে...
গত কাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর টং তলায় নাকা তল্লাশি চালানোর সময় একটি ভাড়া গাড়ির মধ্যে থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়। কোথা থেকে এল এই অর্থ? কোন উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল? কোথায়ই বা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল? তদন্তকারীদের একাংশের বক্তব্য, প্রশ্নগুলির উত্তর স্পষ্ট ছিল না। এর পরই গ্রেফতার করা হয় ওই গাড়ির চালক অভিজিৎ নস্কর ও নবীন কুমার সিং নামে এক ব্যক্তিকে। নবীনের কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকেই চার লক্ষ অষ্টাশি হাজার টাকা উদ্ধার হয়।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ তাঁদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এর আগে হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘিরে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। 

আরও পড়ুন:কোচবিহারে যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন, আতঙ্কে হুড়মুড়িয়ে নামল যাত্রীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget