এক্সপ্লোর

Bishnupur News: বাঁকুড়ার বিষ্ণুপুরে খুনের ঘটনার গ্রেফতার আরও ১

Bishnupur Murder Case: বিষ্ণুপুরের যুবক বিপ্লব নাগকে খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিল মৃতের এক বন্ধু। এই ঘটনায় মৃতের আরও এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur) খুনের ঘটনায় গ্রেফতার হল আরও একজন। ফলে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ২ জন। মৃতকে শ্বাসরোধ করেই খুন দাবি পুলিশের।

অক্টোবরের ৯ তারিখে রাতের বেলায় হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান বিষ্ণুপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সঙ্কটতলার বাসিন্দা বিপ্লব নাগ (৩৬)। এর পরেই বিষ্ণুপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। এই ঘটনার ১৩ দিন পর ২১ অক্টোবর বিষ্ণুপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মিশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের পচাগলা অর্ধেক মাটি চাপা উদ্ধার করে বিষ্ণপুর থানার পুলিশ।

তদন্তে নেমে ওই দিন রাতেই মৃত যুবক বিপ্লব নাগের বন্ধু সুমন লোহারকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন অভিযুক্ত সুমনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। হেফাজতে থাকাকালীন সুমন লোহারকে জি়জ্ঞাসাবাদ করে তাদের আরেক বন্ধু আকাশ বাউরির কথা জানতে পারে পুলিশ। তার বাড়িও বিষ্ণুপুরে বলে জানা গেছে। শনিবার রাতে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ বাউরিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার অভিযুক্ত আকাশ বাউরিকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বিষ্ণুপুর থানার পুলিশের পক্ষ থেকে।

এপ্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হাসানের দাবি, অভিযুক্তদের জেরা করে জানা গেছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বিপ্লব নাগকে। মৃত যুবকের মোবাইল ফোন আকাশ বাউড়ির কাছ থেকে উদ্ধার হয়েছে। এমনকী ধৃতদের জেরা করে আরও জানা গেছে, বিপ্লব নাগকে কিডন্যাপ করে তাঁর বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর পরিকল্পনা ছিল ধৃতদের। রাতে যখন তাদের সঙ্গে বিপ্লবের দেখা হয় তখন সকলেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। দেখা হওয়ার পরেই নিজেদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তখনই উত্তেজিত হয় সুমন ও আকাশ উত্তেজিত হয়ে খুন করে বিপ্লবকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mithun Chakraborty: '২০২৬-এ গদি আমাদের, আমরা রাজত্ব করব, তার জন্য সবকিছু করতে পারি', শাহের সামনে বললেন মিঠুন

সেরা শিরোনাম

By Election: উপনির্বাচনের আগে অডিও ক্লিপ ভাইরাল, রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা ? কী আছে অডিওতে ?
উপনির্বাচনের আগে অডিও ক্লিপ ভাইরাল, রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা ? কী আছে অডিওতে ?
West Bengal News Live: পুজোর পরে বাড়তে পারে বাসের ভাড়া ! বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর কী জানালেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং ?
পুজোর পরে বাড়তে পারে বাসের ভাড়া ! বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর কী জানালেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং ?
CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা

ভিডিও

DumDum News : এখন এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সবকিছুতে বিজেপির নাম এনে দেওয়া:দমদমের বিজেপি বিধায়ক
DumDum Incident:বলছে এখন সরকার বদল হয়েছে, এখন দেখে শুনে কাজ করতে হবে:ইস্টার্ন অর্গানিক ফাটিলাইজার MD
Sumit Roy : কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র? CID-র তরফে পেশ চার্জশিটে
East Midnapur News : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে সিপিএমের মিছিলে হামলা,পার্টি অফিসে ভাঙচুর
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget