এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: আদালতে জামিনের আবেদন করলেন না অনুব্রত, কারণ জানালেন তাঁর আইনজীবী

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই।

কলকাতা: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কার্যত গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal Arrested)। গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালতে তোলা হয়েছে তাঁকে। তাঁকে কমপক্ষে ১৪ দিনের হেফাজতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু সেখানে বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) সভাপতির জামিনের আবেদন জানালেন না তাঁর আইনজীবীরা। জনমনে অনুব্রতকে নিয়ে যে ধারণা জন্মেছে, তাতে টেকনিক্যাল গ্রাউন্ডেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা। 

আদালতে জামিনের আবেদন করলেন না অনুব্রতর আইনজীবী

গরুপাচার মামলায় বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। তার পর কুলটিতে ইসিএল-এর গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে জিজ্ঞাসাবাদ এবং ডাক্তারি পরীক্ষার পর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। কিন্তু সেখানে অনুব্রতর আইনজীবীরা জামিনের আবেদন জানাননি। 

আদালতের বাইরে এ দিন সংবাদমাধ্যমে অনুব্রতর আইনজীবী বলেন, ‘‘সকাল থেকে প্রেস যেভাবে ব্যস্ত, ডাক্তারের রিপোর্ট ঘিরে যা সামনে এসেছে, তাতে মানুষের মনে একরকম ধারণা জন্মেছে। আজ জামিন খারিজ হয়ে গেলে পরে সেই যুক্তি দেওয়া হবে। তাই টেকনিক্যাল গ্রাউন্ডেই জামিনের আবেদন করিনি আমরা।’’

আরও পড়ুন: Anubrata Mandal Arrested: ১০ দিনের সিবিআই হেফাজতে অনুব্রত

ঠিক কোন যুক্তিতে অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, জানতে চাইলে অনুব্রতর আইনজীবী জানান, নির্দিষ্ট করে কোনও কারণ দেখানো হয়নি। বৃহত্তর ষড়যন্ত্রের যুক্তি দেখানো হয়েছে। তার পর্দাফাঁস করতে অনুব্রতকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে। 

অনুব্রতর ব্যাঙ্কে বিপুল টাকা জমা রয়েছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআই-এর। কিন্তু অনুব্রতর আইনজীবী জানিয়েছেন, শুধু গরুপাচার মামলা নয়, এর পিছনে বড় কোনও বিষয় থাকতে পারে। কারণ গরুপাচার মামলায় ১৮ হাজার গরু পাচারের বিষয় উঠে এসেছে। ১ লক্ষ করে দাম ধরা হলেও টাকার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। এই সামান্য টাকার জন্য় অনুব্রতকে এতদিন হেফাজতে নেওয়া অর্থহীন, তাই এর পিছনে বড় কোনও বিষয় রয়েছে বলে অনুমান করছেন অনুব্রতর আইনজীবী। 

গরুপাচার মামলায় বার বার তলব এড়িয়েছেন অনুব্রত

আদালতে এ দিন অনুব্রত জানান, তাঁর  ফিশ্চুলা রয়েছে। পা ফুলে যাচ্ছে। এ ছাড়াও কিডনির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাই সবকিছু বিবেচনা করেই যেন হেফাজত দেওয়া হয়। এ দিন ইসিএল গেস্ট হাওসে একদফা অনুব্রতর ডাক্তারি পরীক্ষা করান কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে তাড়াহুড়োতেই গোটা বিষয়টি মেটানো হয়েছে বলে আদালতে জানান তাঁরা। 

সেরা শিরোনাম

Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
Debraj Chakraborty Arrest: দেবরাজ গ্রেফতার হতেই তরুণজ্যোতির নিশানায় রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়
দেবরাজ গ্রেফতার হতেই তরুণজ্যোতির নিশানায় রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস

ভিডিও

Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |
Weather Forecast News | কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে কমলা সতর্কতা | ABP ANANDA LIVE
Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget