এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: ১০ দিনের সিবিআই হেফাজতে অনুব্রত

Cattle Smuggling Case: গরুপাচারকাণ্ডে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল।

আসানসোল: গরুপাচারকাণ্ডে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। ১০ দিনের সিবিআই হেফাজতে বীরভূমের তৃণমূল সভাপতি।

বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে গরুপাচারকাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। বাড়ি ঢুকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে  গ্রেফতার করে সিবিআই। সকালে অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। অন্তত ১০০ জওয়ান বোলপুরের বাড়ি ঘিরে ফেলে। আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে পৌঁছয় সিবিআই। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করেন দেন সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের ফোন নিয়ে নেয় সিবিআই। তল্লাশির পাশাপাশি অনুব্রতকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার অনুব্রত মণ্ডল।

ইসিএলের গেস্ট হাউসে:
বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে কুলটির ইসিএলের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। তার মধ্যে ৯ বারই হাজিরা এড়ান তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। কলকাতা এলেও সিবিআইয়ের মুখোমুখি হননি তিনি। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।

জুতো হাতে বিক্ষোভ:
জুতো হাতে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বিক্ষোভ। এদিন আসানসোলে (Asansol) বিশেষ আদালতে হাতে জুতো উঁচিয়ে এক ব্যক্তি অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার সকালে গরুপাচারকাণ্ডে বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির পর প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় ECL-এর গেস্ট হাউসে। তারপর সেখান থেকে পেশ করা হয় আসানসোলের বিশেষ আদালতে। অনুব্রতকে নিয়ে গাড়ি ঢুকতে বদলে যায় কোর্ট চত্বরের চেহারা। 'গরু চোর' বলে স্লোগান দেয় বাম-বিজেপি। আর সেই সময় জুতো হাতে তুলে বিক্ষোভ দেখানো হয়।  যদিও গ্রেফতারির পর থেকে মুখে কুলুপ অনুব্রত মণ্ডলের। 

আদালতে জামিনের আবেদন করেননি অনুব্রতর আইনজীবী:
গরুপাচার মামলায় বৃহস্পতিবার সকালে বোলপুরের (Bolpur) বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই (CBI)। তার পর কুলটিতে ইসিএল-এর গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে জিজ্ঞাসাবাদ এবং ডাক্তারি পরীক্ষার পর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। কিন্তু সেখানে অনুব্রতর আইনজীবীরা জামিনের আবেদন জানাননি। আদালতের বাইরে এ দিন সংবাদমাধ্যমে অনুব্রতর আইনজীবী বলেন, 'সকাল থেকে প্রেস যেভাবে ব্যস্ত, ডাক্তারের রিপোর্ট ঘিরে যা সামনে এসেছে, তাতে মানুষের মনে একরকম ধারণা জন্মেছে। আজ জামিন খারিজ হয়ে গেলে পরে সেই যুক্তি দেওয়া হবে। তাই টেকনিক্যাল গ্রাউন্ডেই জামিনের আবেদন করিনি আমরা।'

আরও পড়ুন: তৃণমূল দুর্নীতি সমর্থন করে না, অনুব্রতর গ্রেফতারিতে বার্তা দিয়েও নিরপেক্ষতার দাবি চন্দ্রিমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget