এক্সপ্লোর

আরও ৫০ কোটির লটারি জয়! অনুব্রত-কন্যাকে নিয়ে নয়া তথ্য, এ যাবৎ ৫টি লটারির হদিশ

Anubrata Mandal: এই নিয়ে অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের ৫টি লটারি জেতার হদিশ পেয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই।   

প্রকাশ সিন্হা, কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) পরিবারের আরও একটি লটারি পুরস্কারের (Lottery Scam) হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) আরও একটি লটারি প্রাপ্তির হদিশ মিলল। সুকন্যা  ৫০ লক্ষ টাকার ওই লটারি পুরস্কার জেতেন ২০২০ সালের জানুয়ারিতে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই এই তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। এই নিয়ে অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের পাঁচটি লটারি জেতার হদিশ পেয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই।   

অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের পাঁচটি লটারি জেতার হদিশ

এর আগেই, সিবিআই জানায়, শুধুমাত্র ১ কোটি টাকা নয়। আরও একাধিক লটারির সন্ধান মিলেছে অনুব্রত এবং তাঁর পরিবারের নামে। এ বার বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে সিবিআই সূত্রে। বলা হয়েছে, সুকন্যার নামে ২০২০-র জানুয়ারির মাসে ৫০ লক্ষ টাকার একটি লটারি বেরিয়েছিল। তিনি ক্লেম করে সেই টাকাও তোলেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে লটারিবাবদ ওই ৫০ লক্ষ টাকা জমা পড়ার প্রমাণ মিলেছে। ,

অর্থাৎ এই নিয়ে অনুব্রতর পরিবারের পঞ্চম লটারি প্রাপ্তির হদিশ মিলল। এর আগে, হদিশ মিলেছিল আরও চারটি লটারি জেতার। এখানেই সিবিআই আধিকারিকদের প্রশ্ন, অনুব্রত এবং তাঁর মেয়ের নামেই বার বার লটারি বেরোয় কী করে? গোয়েন্দাদের ধারণা, লটারিকে সামনে রেখে কালো টাকা সাদা করা হয়েছে। কোথা থেকে ওই টিকিট কেনেন সুকন্যা, কার কাছ থেকে পান, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন: Suvendu Adhikari: চাকরিপ্রার্থীকে কামড়ে দেওয়া পুলিশকর্মী তাঁর নবান্ন অভিযানেও ছিলেন, দাবি শুভেন্দুর

গরুপাচার মামলায় এর আগে অনুব্রত মণ্ডলের এক কোটি টাকার লটারি জেতার রহস্যভেদ করতে গিয়ে সিবিআই-এর হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সিবিআই সূত্রে জানা যায়, আরও তিনটি লটারির টাকার হদিশ মিলেছে। অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’-দু’বার লটারির টাকা ঢুকেছে বলেও জানা যাচ্ছে,  যার পরিমাণ প্রায় ৫১ লক্ষ টাকা। 

এ ছাড়াও, ২০১৯ সালে অনুব্রতর একটি অ্যাকাউন্ট লটারির ১০ লক্ষ টাকা ঢুকেছে বলে সিবিআই সূত্রে দাবি। বারবার একই পরিবার লটারি পাচ্ছে, তাহলে কী এভাবেই গরুপাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা করা হয়েছে? আরও কোনও লটারি অনুব্রতর আত্মীয় বা ঘনিষ্ঠদের নামে কেনা হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই। 

সম্প্রতি বোলপুরে লটারির দোকানে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা

সম্প্রতি বোলপুরে লটারির দোকানে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সে বার একাধিক লটারির টিকিট বিক্রেতাদের জিজ্ঞাসাবাদও করা হয়। তাতে অনুব্রতকে টিকিট বিক্রি করেননি বলেও দাবি করেন এক লটারির টিকিট বিক্রেতা। যদিও অনুব্রত ১ কোটি টাকার লটারি জেতেন বলে সর্বজনবিদিত। গরুপাচারের তদন্ত নেমে সেই লটারি জেতা নিয়েও তদন্ত শুরু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget