এক্সপ্লোর

Anubrata Mandal : 'রক্তপাতের চিহ্ন মেলেনি, ভর্তির দরকার নেই', হাসপাতাল থেকে অনুব্রতকে ফিরতে হল জেলেই

CBI Custody : এমনিতেই গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অনুব্রত মণ্ডলকে ১৭ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত।

প্রকাশ সিনহা ও কৌশিক গাঁতাইত, আসানসোল : রক্তপাতের কোনও চিহ্ন মেলেনি। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) শারীরিক অবস্থাও হাসপাতালে ভর্তি করার মতো নয়। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক বলে জানালেন আসানসোল জেলা হাসপাতালের (Asansol Jail Hospital) সুপার। অতএব, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ফিরতে হল জেলেই।

গতকাল সিবিআই আদালতের (CBI Court) বিচারককে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিসচুলা ফেটে গেছে। রক্তপাত হচ্ছে। এরপরই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুব্রতর চিকিৎসার নির্দেশ দেন। রাতে জেলের ওয়ার্ড থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। যেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানিয়ে দেওয়া হয় অনুব্রত-র শারীরিক অবস্থা হাসপাতালে ভর্তি করার মতো নয়। যারপরই ফের জেলে ফিরতে হয় হেফাজতে থাকা বীরভূমের তৃণমূল সভাপতিকে। এমনিতেই গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অনুব্রত মণ্ডলকে ১৭ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত (Asansol Special Court )।

এদিকে, দিল্লি যাত্রা আটকাতে একইসঙ্গে কলকাতা হাইকোর্ট ও দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন। কিন্তু শুক্রবার কোনও আদালতেই স্বস্তি পাননি গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডল। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Delhi Rous Avenue Court) আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ১৯ ডিসেম্বর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrent) জারি করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। 

তৃণমূল নেতার হয়ে সওয়াল করতে গিয়ে, আইনজীবী বলেছিলেন ২১ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট ৯ জানুয়ারি পর্যন্ত মামলা মুলতুবির নির্দেশ দিয়েছিল। তখন ED তাঁদের মৌখিকভাবে আশ্বাস দিয়েছিল যে, ৯ জানুয়ারি পর্যন্ত প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকর করবেন না। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসবে না। তাহলে কেন আবার তাঁকে দিল্লি নিয়ে আসতে তৎপর হয়েছে ED ? দিল্লি হাইকোর্টের বিচারপতি, অনুব্রতর আইনজীবীর উদ্দেশে বলেন, আপনি যে ED-র দেওয়া প্রতিশ্রুতির কথা বলছেন, তার কি কোনও রেকর্ড আছে? সেটা না থাকলে, কীভাবে অনুব্রত মণ্ডলকে সুরক্ষাকবচ দেব ? এরপর আগামী সোমবার পর্যন্ত, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকানোর আর্জি জানান তাঁর আইনজীবী। সেই সঙ্গে সোমবারই মামলার নিষ্পত্তির আবেদন করেন তিনি। তখন বিচারপতি আবার বলেন, এই মুহূর্তে তেমন কোনও নির্দেশ দিতে পারবেন না। 

আরও পড়ুন- ৬১৮ জনের পর ১৫৭, চাকরি গেল আরও 'অযোগ্য' শিক্ষকদের, তালিকায় কারা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget