এক্সপ্লোর

Anubrata Mandal Arrested:বেআইনি গরু নিলামের টাকা যেত অনুব্রতর কাছে, সহযোগিতা করছেন না সুকন্যাও, দাবি সিবিআই-এর

Cattle Smuggling Case: অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডল, দু’জনের কেউই তদন্তে সহযোগিতা করছেন না বলে জানান গোয়েন্দারা।

আসানসোল: তদন্তকারীদের তিনি ১০০ শতাংশ সহযোগিতা করছেন বলে সকালে জানিয়েছিলেন তিনি। কিন্তু বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal Arrested)বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে অনড় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। আসানসোল বিশেষ সিবিআই আদালতে স্পষ্ট ভাবে তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁদের অভিযোগ, গ্রেফতার করা হলেও, মুখ খুলছেন না অনুব্রত। 

আসানসোল আদালতে অনুব্রত, আরও চার দিনের হেফাজত চায় সিবিআই

শনিবার দুপুরে অনুব্রতকে নিয়ে আসানসোল বিশেষ আদালতে তোলা হয় অনুব্রতকে। সেখানে তাঁর জামিনের পক্ষে সওয়াল করেন অনুব্রতর আইনজীবীরা। তাঁরা যুক্তি দেন যে, অনুব্রতর বয়স ৬৫ পেরিয়েছে। তিনি অসুস্থ। হার্টের সমস্যা রয়েছে। এসএসকেএম-এ নিয়ে গিয়ে চিকিৎসা কারনো উচিত তাঁর। তিনি তদন্তে সবরকম সহযোগিতা করবেন। আদালতে অনুব্রতর ডাক্তারি পরীক্ষার রিপোর্টও জমা দেন তাঁর আইনজীবীরা। কিন্তু তার বিরোধিতা করে সিবিআই। আরও চারদিন অনুব্রতকে হেফাজতে রাখার পক্ষে সওয়াল করে তারা। 

এ দিন আদালতে কেস ডায়েরি জমা দেয় সিবিআই। এ যাবৎ অনুব্রতর বিরুদ্ধে তদন্তে যে যে তথ্য সামনে এসেছে, তা লিপিবদ্ধ করা হয় ওই ডায়েরিতে। আদালতে সিবিআই জানায়, বার বার তলব করা হত্ত্বেও হাজিরা এড়িয়েছেন অনুব্রত। সীমান্তে আটক করা গরুর বেআইনি নিলামের টাকা যেত অনুব্রতর কাছে। পাচারে সাহায্য করার জন্যও টাকা নিতেন অনুব্রত। নিলামের সময় গরুর দামে হেরফের ঘটনো হত। তার সুবিধা নিতেন অনেকেই।

আরও পড়ুন: Anubrata Mondal Case Update : অনুব্রতর চালকলের সঙ্গে রাজ্যের রেশন দফতরের যোগ? চাঞ্চল্যকর দাবি সূত্রের

শুধু তাই নয়, অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mandal), দু’জনের কেউই তদন্তে সহযোগিতা করছেন না বলে জানান গোয়েন্দারা। সিবিআইয়ের আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, ‘‘অনুব্রত কীভাবে অসহযোগিতা করছেন?‘’ তাতে  সিবিআই জানায়, গ্রেফতারের আগে বারবার নোটিস পাঠালেও তিনি আসেননি। গ্রেফতারের পরেও জেরায় মুখ খুলছেন না অনুব্রত। চিকিৎসা করাতেই অনুব্রত কলকাতা গিয়েছিলেন বলেও দাবি করেন তাঁর আইনজীবীরা। তাঁরা জানান, ভিডিও কলে হাজিরা দিতে চেয়েছিলেন অনুব্রত। বাড়িতেও আসতে বলা হয় সিবিআই-কে। অনুব্রত পালিয়ে যাননি। বাড়িতে গেলেও, সিবিআই-কে বাধা দেওয়া হয়নি। একবার বলতেই গাড়িতে বসে যান অনুব্রত।

অসহযোগিতার কথা বলে এ দিন ফের অনুব্রতর চার দিনের হেফাজত চেয়েছে সিবিআই। অন্য দিকে অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূল নেতার জামিন চেয়েছেন তাঁর আইনজীবীরা। সিবিআই সূত্রে দাবি, ঘনিষ্ঠদের নামে অনুব্রতর প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। এছাড়াও, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছাড়াও রয়েছে ফার্ম হাউস, জমি, রাইস মিল।

তদন্তে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করছেন অনুব্রত

সেক্ষেত্রে অনুব্রতর আয়ের উৎস কী, তা জানতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত। সেই কারণে তাঁকে ফের হেফাজতে চাওয়ার সম্ভাবনা সিবিআই-এর। যদিও এ দিন সকালে তা খারিজ করেন অনুব্রত। জানিয়ে দেন, ‘কোনও বেনামি সম্পত্তি নেই’। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget