এক্সপ্লোর

Anubrata Mondal Case Update : অনুব্রতর চালকলের সঙ্গে রাজ্যের রেশন দফতরের যোগ? চাঞ্চল্যকর দাবি সূত্রের

সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর বোলপুরের ভোলে ব্যোম ও সিউড়ির একটি রাইস মিল থেকে রেশন দফতরে চাল যেত।

সুকান্ত মুখোপাধ্যায়, বীরভূম : শুক্রবার বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে হানা দেয় CBI। এই রাইস মিলের মালিকানা রয়েছে অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal )  প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal ) নামে। এই রাইস মিলে  ( Rice Mill ) ঢুকতে প্রথমেই বাধা পাওয়ার অভিযোগ ওঠে। তারপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসেই চলেছে বীরভূমের এই হেভিওয়েট নেতার পরিবারের মালিকানাভুক্ত এই চালকল থেকে। 

রেশন দফতরের যোগ?
শনিবার সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য । অনুব্রত মণ্ডলের রাইস মিলের সঙ্গে রাজ্যের গণবণ্টন দফতর বা রেশন দফতরের যোগ নাকি সামনে এসেছে বলে দাবি সিবিআই সূত্রের। শুক্রবার ভোলে ব্যোম চাল কলে সিবিআইয়ের তল্লাশি অভিযানে অংশ নেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই আধিকারিক। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর বোলপুরের ভোলে ব্যোম ও সিউড়ির একটি রাইস মিল থেকে রেশন দফতরে চাল যেত।

একাধিক ডাম্পারের হদিশ
এই সংক্রান্ত তথ্য মেলায় শুক্রবার অভিযানে যান এফসিআই আধিকারিকরা। সেক্ষেত্রে সব নিয়ম মেনে খাদ্য দফতরে চাল পাঠানো হত কি না, খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, অনুব্রতর চাল কলের নামে একাধিক ডাম্পারের হদিশ মিলেছে। সিবিআই সূত্রে দাবি, ভোলে ব্যোম রাইস মিলের নামে কেনা হয়েছিল বেশ কয়েকটি ডাম্পার। দুর্গাপুরের একটি শো রুম থেকে মোট ১ কোটি ৫৭ লক্ষ টাকার গাড়ি কেনা হয়েছিল। এর জন্য গত দুটি অর্থ বর্ষে মোট ২৮ লক্ষ টাকা জিএসটি দিয়েছিলেন অনুব্রত। 

এই ভোলে ব্যোম রাইস মিলের অন্যতম ডিরেক্টর অনুব্রত মণ্ডলের বাড়ির এক গৃহকর্মী! চাঞ্চল্যকর দাবি সিবিআই সূত্রে। এমনকি মণ্ডল পরিবারের নামে থাকা দুটি কোম্পানির ঠিকানা ভোলে ব্যোম রাইস মিল হলেও, সেখানে মিলল না সেই সংক্রান্ত কোনও নথি! তাহলে কি ভুয়ো কোম্পানি তৈরি করে কালো টাকা সাদা করার চেষ্টা হচ্ছিল, উঠছে প্রশ্ন। CBI’র অনুমান কালিকাপুরে হারাধন মণ্ডল রোডের এই ভোলে ব্যোম রাইস মিলই গরুপাচার তদন্তের গেমচেঞ্জার হতে পারে! সিবিআই সূত্রে দাবি, ঘনিষ্ঠদের নামে অনুব্রতর প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। এছাড়াও, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছাড়াও রয়েছে ফার্ম হাউস, জমি, রাইস মিল। সেক্ষেত্রে অনুব্রতর আয়ের উত্স কী, তা জানতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত।

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget