এক্সপ্লোর

Anubrata Mandal: কাশির সঙ্গে ঘাড়ে-মাথায় যন্ত্রণা, সিবিআই তলবে আসছেন না 'অসুস্থ' অনুব্রত

CBI Summons: ভাল নেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কাশি হচ্ছে, ঘাড়ের পিছনে প্রবল ব্যথা রয়েছে। পুরনো কিছু সমস্যাও দেখা দিয়েছে, সূত্রের খবর এমনই।

সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভাল নেই বীরভূম (birbhum) জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mandal)। কাশি হচ্ছে, ঘাড়ের পিছনে প্রবল ব্যথা রয়েছে। পুরনো কিছু সমস্যাও দেখা দিয়েছে, সূত্রের খবর এমনই। আজ এসএসকেএম (SSKM) যাওয়ার কথা তাঁর। সব মিলিয়ে এদিন সম্ভবত গরু পাচার (Cow Smuggle) মামলায় সিবিআই তলবে হাজিরা দিচ্ছেন না অনুব্রত। 

কী হয়েছে?
গত কালই বোলপুর থেকে চিনার পার্কের ফ্ল্যাটে চলে এসেছিলেন 'কেষ্ট'। রাতে আইনজীবী এসে কথা বলেন তাঁর সঙ্গে। এসএসকেএমের মেডিক্যাল বোর্ড যে তাঁকে আজ দেখবে,সেটা আগে থেকেই তৈরি। সেই মতো বেলা ১১টা ৪০ নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে রওনা দেয় তাঁর কনভয়। সম্ভবত জরুরি বিভাগ থেকে উডবার্ন ওয়ার্ডে যেতে পারেন তিনি। কিন্তু এসবের মধ্যেই গরু পাচার মামলায় তাঁকে ফের তলব করে সিবিআই। এই নিয়ে মোট ৯ বার ডেকে পাঠানো হয়েছে অনুব্রতকে। তবে সূত্রের খবর, তিনি ই-মেল মারফত জানিয়ে দিয়েছেন হাজিরা দিতে পারবেন না। কাশির সমস্যা, মাথা ও ঘাড়ে যন্ত্রণার পাশাপাশি ফিসচুলার পুরনো সমস্যাও ফের মাথাচাড়া দিয়েছে বলে জানান তৃণমূলের দাপুটে জেলা সভাপতি। সব মিলিয়ে আপাতত এসএসকেএম-ই মূল লক্ষ্য কেষ্ট-র।

প্রেক্ষাপট...
গরু পাচার এর আগেও বহু বার তলব করা হয়েছে তাঁকে। কিন্তু সূত্রের খবর, হালে অনুব্রত-ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি পাওয়ার পর তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে আরও বেশি সক্রিয় হয়েছে সিবিআই। বিশেষত এনামুল হকের গ্রেফতারির পরও জেরায় অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। ইতিমধ্যেই তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারীদের ধারণা, এ বার তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। কিন্তু এদিন তাঁর মেডিক্যাল পরীক্ষার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
সেক্ষেত্রে কবে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দেবেন সেটা এখনও স্পষ্ট নয়।  

আরও পড়ুন:লেকটাউনে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর, খুনের অভিযোগে আটক স্বামী-সহ ৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget