এক্সপ্লোর

Anubrata Mondal: 'ওটা বিজেপি করেছে', বিচারককে হুমকি চিঠির অভিযোগে পাল্টা অনুব্রতর 

Threat Letter To CBI Judge: তাঁর নাম করে সিবিআই আদালতের বিচারককে হুমকির পিছনে কারা? প্রশ্ন করা হলে বীরভূমের দাপুটে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সপাট উত্তর, 'ওটা বিজেপি করেছে।' 

কলকাতা: তাঁর নাম করে সিবিআই আদালতের (CBI court) বিচারককে (judge) হুমকির (threat letter) পিছনে কারা? প্রশ্ন করা হলে বীরভূমের (birbhum) দাপুটে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (anubrata mondal) সপাট উত্তর, 'ওটা বিজেপি (BJP) করেছে।' 

'হুমকি চিঠি' বিচারককে...
হালেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর উদ্দেশে একটি হুমকি চিঠি আসে বলে খবর। গত ২০ অগাস্ট ওই চিঠি দেওয়া হয় বিচারককে। তাতে লেখা,  ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে’। ওই চিঠি পাওয়ার দু'দিনের মধ্যে বিচারক রাজেশ চক্রবর্তী ডিস্ট্রিক্ট্র চিফ জাজকে গোটা বিষয়টি সম্পর্কে অবগত করেন। আপাতত কোন পরিস্থিতিতে তাঁকে পড়তে হচ্ছে এবং সেই নিয়ে কী পদক্ষেপ করা যাতে পারে, সেই পথ জানতে চেয়ে তিনি চিঠি লেখেন। এর পর ডিস্ট্রিক্ট্র চিফ জাজ মারফত আসানসোলের সিবিআই বিশেষ আদালতের বিচারকের চিঠির একটি প্রতিলিপি এসে পৌঁছয় কলকাতা হাইকোর্টেও। 
তার পরই হইচই। এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চালকল থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিত্য খানা-তল্লাশি। নিত্যদিন নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে, পাল্লা দিয়ে বাড়ছে বিরোধী-আক্রমণের ঝাঁঝ। ঠিক এমন সময়ই অনুব্রতর জামিন চেয়ে হুমকি চিঠি উদ্বেগ বাড়িয়েছে অনেকেরই। বিচারক স্বয়ং বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। কিন্তু এদিনের পর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। 

নিন্দা বাম শিবিরের...
বর্ষীয়ান আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের কটাক্ষ, গোটা ঘটনায় তিনি বিস্মিত নন। তাঁর কথায়, 'ইতিপূর্বে আমরা দেখেছি, যখন মদন মিত্রকে আলিপুর কোর্টে হাজির করা হয়েছিল তখন তৃণমূলপন্থী আইনজীবী ও বাইরের গুন্ডারা কী ভাবে বিচারককে ভয় দেখিয়েছিলেন। মমতা বন্দ্য়োপাধ্যায়ের নির্বাচনী মামলা যখন একজন বিচারপতির এজলাসে এসেছিল, তৃণমূলপন্থী আইনজীবীরা সেই বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। বামপন্থী কর্মীরা যখন জামিনের জন্য নিম্ন আদালতে গিয়েছেন আর তাঁদের সওয়াল করতে বাধা দেওয়া হয়েছে-- এই রকম ঘটনা অহরহ ঘটছে।' কিন্তু তুমুল বিতর্কের কেন্দ্রে যিনি, সেই অনুব্রত মণ্ডলের বক্তব্য স্পষ্ট। কোনও ভাবেই হুমকি চিঠির অভিযোগ মানতে নারাজ গরু পাচার কাণ্ডে এই মুহূর্তে সিবিআই হেফাজতে থাকা বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তাঁর দাবি স্পষ্ট, 'ওটা বিজেপি করেছে।' 
সত্যিটা কী? জানতে অবশ্য অপেক্ষাই একমাত্র রাস্তা।

আরও পড়ুন:নিশানায় মুনাবর ফারুকি, পয়গম্বর মহম্মদকে অবমাননার অভিযোগ, গ্রেফতার বিজেপি বিধায়ক

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget