এক্সপ্লোর

Birbhum News: অনুব্রত ও কাজলের দ্বন্দ্ব আরও জোরালো, স্পষ্ট মতভেদ!

TMC Rift: বীরভূমের তৃণমূলে কী গোষ্ঠী কোন্দল আরও বাড়বে? মিটবে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব? কোন পথে যাবে পরিস্থিতি।

বোলপুর: শনিবার বোলপুর জেলা কার্যালয়ে বৈঠক শেষের পর বীরভূমে (Birbhum) তৃণমূলে (TMC) কেষ্টই ক্যাপ্টেন বলেছিলেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। জানিয়ে ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলা সভাপতি পদে থাকার পাশাপাশি কোর কমিটির চেয়ারম্যান পদও সামলাবেন। তাঁর নেতৃত্বই ফের চলবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস। অনুব্রতের অন্তর্ভুক্তির ফলে কোর কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ছিল সাতজনে।

কিন্তু, বিকাশ রায় চৌধুরীর এই মন্তব্যকে ব্যক্তিগত মত বলে জল্পনা উসকে দিয়েছেন কাজল শেখ (Kajal Sheikh)। অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর দূরত্ব যে কাটেনি তার ইঙ্গিত স্পষ্ট করে দিয়ে বলেছেন। একনায়কতন্ত্র চলবে না। কোর কমিটির সাতজন সদস্য সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত হবে। কাজল শেখের এই মন্তব্যই পরিষ্কার হয়ে গেছে গরু পাচার মামলায় জেল থেকে জামিন পেয়ে ফেরার পর অনুব্রত জেলা রাজনীতিতে ফের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও কাজল শেখ সহজে ছেড়ে দেবেন না।

কোর কমিটির প্রতি কয়েকদিন আগে আস্থাজ্ঞাপন করেছিলেন তৃণমূলের বর্তমান সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুঝিয়ে দিয়েছিলেন অনুব্রতের অনুপস্থিতির সময় জেলায় ভালোই কাজ করেছে কোর কমিটি। তাই তাদের উপেক্ষা করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছিলেন। সেই সুর শোনা গেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, গত কয়েকটি নির্বাচনে ভালোই ফল করেছে কোর কমিটি। তাই তাদের ওপর আস্থা হারানোর কোনও বিষয় নেই। আগামী দিনেও কোর কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। 

শনিবার বোলপুরের বৈঠকে কোর কমিটির সদস্যদের নিয়ে আলোচনা পর দলে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন বিকাশ রায় চৌধুরী। অনুব্রতর নেতৃত্বকে মান্যতা দিয়েছিলেন। কিন্তু, কাজল শেখের মন্তব্যের পর দ্বন্দ্ব আরও জোরালো হয়েছে বলেই মনে করছে বিরোধীরা। এখন দেখার তাদের অনুমান সত্যি হয় না বীরভূমে একসঙ্গে চলে সংগঠনকে আরও মজবুত করতে উঠতে পারে তৃণমূল। এমনকী মিটে যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Malda School: গরহাজির ১০ জন শিক্ষক, অনিয়ম মিড ডে মিলেও, এবার ধমক খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget