এক্সপ্লোর

Anubrata Mondal : অডিও-ক্লিপে তুঙ্গে বিতর্ক ! ক্ষমা চাইলেও পুলিশের তলবে এলেনই না অনুব্রত,বললেন ...

Anubrata Mondal Audio Clip Controversy : সময়ের মধ্যে ক্ষমা চেয়ে নিলেও, অনুব্রত মণ্ডল যে সত্যিই 'দুঃখিত', তার প্রকাশ দেখা গেল না শনিবার ।


পার্থপ্রতিম ঘোষ, বীরভূম : একটি অডিও ক্লিপ তোলপাড় বাংলা। এক পুলিশ আধিকারিককে ফোন করে অশালীন ভাষায় হুমকির অডিও। তাঁর মা ও স্ত্রীকে অবমাননা করে কুৎসিত ইঙ্গিত। পুলিশ আধিকারিককে চুলের মুঠি ধরে মারার হুমকি। ন্যক্কারজনক এই অডিওয় হুমকিদাতা ওই কণ্ঠই নিজেকে অনুব্রত মণ্ডল বলে দাবি করে। তারপর সেই অডিও ভাইরাল হয়ে যেতেই তোলপাড় হয়ে যায় বঙ্গ রাজনীতি। তৃণমূল অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় ৪ ঘণ্টার মধ্যে। তুলে নেওয়া হয় তার নিরাপত্তার একাংশ, কমানো হয় তাঁর জন্য বরাদ্দ গাড়ি। সময়ের মধ্যে ক্ষমা চেয়ে নিলেও, অনুব্রত মণ্ডল যে সত্যিই 'দুঃখিত', তার প্রকাশ দেখা গেল না শনিবার ।

বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকি দেওয়ার ঘটনায় শনিবার অনুব্রত মণ্ডলকে তলব করে পুলিশ। সকাল ১১টার সময়ে বোলপুরের এসডিপিও অফিসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল।বরং ঠিক ১১ টার সময় মোটর বাইক চেপে এসডিপিও অফিসে আসেন তাঁর আইনজীবীরা।

তাঁরা এসেই ঢুকে যান এসডিপিও অফিসে। সেখানে অনুব্রতর জন্যই অপেক্ষা করছিলেন আধিকারিকরা। আজকের জিজ্ঞাসাবাদ ভিডিও রেকর্ডিং করার কথা ছিল। কিন্তু অনুব্রতই এলেন না। সেখান থেকে বেরিয়ে কোনও মন্তব্য করতে চাননি আইনজীবীরা। একজন আইনজীবী বলেন, তাঁরা অন্য বিষয়ে কথা বলতে এসেছেন। আরেকজন বলছেন, একেবারেই সৌজন্য সাক্ষাৎ । পরে পুলিশ সূত্রে জানা যায়, আইনজীবীরা জানিয়েছেন , অনুব্রত অসুস্থ। তাঁকে কিছুটা সময় দেওয়া হোক।  তবে পুলিশ জানিয়ে দেয়, তাঁকে কালই আসতে হবে। 

শনিবার হাজিরা না দিলে অনুব্রত মণ্ডলকে আরও দুটি নোটিস দিতে পারে পুলিশ। সূত্রের খবর, আগামী সোমবার সিউড়ি জেলা আদালত বা কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করতে পারেন তিনি। দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট ৪টি ধারায় মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলার তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। গতকালই বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের নামে নোটিস দিয়ে আসেন বোলপুর থানার এক কনস্টেবল। 

অনুব্রত মণ্ডল অডিও-ক্লিপের ঘটনায় ক্ষমা চেয়ে নিসেও,  গলায় ক্ষমা চাওয়া কম, আত্মপক্ষ সমর্থনের সুরই বেশি মনে হচ্ছে । 
বিরোধীরা প্রশ্ন করছে, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার কখন করা হবে? তৃণমূল কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও কড়া ব্য়বস্থা নেবে? না কি তাঁকে ক্ষমা চাইয়ে দেওয়ার সুযোগ করে দিয়ে রেহাই দিল তারা? পুলিশ কি অনুব্রতকে গ্রেফতার করবে?                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ফের অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget