এক্সপ্লোর

Anubrata Mondal: বাড়ল হেফাজতের মেয়াদ, অনুব্রতর পুজো কাটবে তিহাড়েই

Cow Smuggling Case: সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের কী হল, আইনজীবীদের কাছে জানতে চান অনুব্রত। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত-কন্যা সুকন্যাকেও।

নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) এবারের পুজো কাটবে দিল্লির তিহাড় জেলেই। ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকার মেয়াদ বাড়ল তৃণমূলের বীরভূম জেলা সভাপতির। গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে আজ সশরীরে দিল্লির আদালতে পেশ করা হয়। সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের কী হল, আইনজীবীদের কাছে জানতে চান অনুব্রত। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত-কন্যা সুকন্যাকেও।

পুজো কাটবে দিল্লির তিহাড় জেলেই: উৎসবের মরসুমে তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে।গরু পাচার মামলায় ৩০ অক্টোবর পর্যন্ত, তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লির আদালত।গরু পাচারকাণ্ডে  (cow smuggling scam)  ED-র দায়ের করা মামলায়, বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয় অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন ও এনামুল হককে। অনুব্রতর পাশাপাশি বাকি দু-জনকেও ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।তবে অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ বিষয় হল, এদিন হিন্দিতে কথা বলতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।                              

এর আগে গত ৯ মার্চ, অনুব্রত মণ্ডলকে যখন জেরা করেছিলেন ED-র অফিসাররা, সূত্রের খবর সেদিনজেরার শুরুতে অনুব্রত মণ্ডলকে কাগজ-কলম দেওয়া হয়েছিল। তদন্তকারীরা তাঁকে বলেছিলেন, প্রশ্ন এবং উত্তর, দু-টোই নিজের হাতে লিখুন। তখন অনুব্রত বলেছিলেন, তিনি হিন্দি-ইংরেজি লিখতে পারি না। তদন্তকারীরা বলেন, ঠিক আছে। আপনি বাংলা জানেন তো! তা শুনে ফের অনুব্রত বলেন, বাংলাতেও লিখতে পারব না। এরপর বাংলা জানা এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল।পরের দিন ১০ মার্চ, তৃণমূল নেতাকে যখন রাউস অ্যাভিনিউ কোর্টে তুলেছিল ED, সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বিচারককে জানিয়েছিলেন, অনুব্রত মণ্ডল হিন্দি বা ইংরেজি জানেন না। বাংলাতেও লিখতে পারছেন না। একদিন মাত্র জেরা করা সম্ভব হয়েছে।                        

এরপর অনুব্রতর কাছে বিচারক জানতে চেয়েছিলেন, তিনি কি হিন্দি বা ইংরেজি জানেন? বলতে বা লিখতে পারেন? তখন মাথা নেড়ে না বলেছিলেন অনুব্রত। কিন্তু, ৬ মাসেই বদলে গেল ছবিটা।এর মধ্যেই কি জেলে হিন্দি শিখে ফেললেন গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা? কারণ, বৃহস্পতিবার আদালত থেকে বের করার সময় নিজের আইনজীবীর সঙ্গে রীতিমতো হিন্দিতে কথা বলতে শোনা গেল তাঁকে।

আরও পড়ুন: WB Dengue: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? পরিদর্শনে ডেপুটি মেয়র

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget