এক্সপ্লোর

Dengue: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? পরিদর্শনে ডেপুটি মেয়র

Dengue in Jadavpur University: ৯২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোথায় জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কি না, জানতে পরিদর্শনে যান এনটেমোলজিস্টরাও।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরও কি মশার আঁতুড়ঘর? (Dengue) জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে ডেপুটি মেয়রের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। ৯২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোথায় জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কি না, জানতে পরিদর্শনে যান এনটেমোলজিস্টরাও।

পরিদর্শনে ডেপুটি মেয়র: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও সামনে এসেছে। এবার এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে তদন্তে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেঙ্গি সতর্কতায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরিদর্শন করেন তিনি। আর এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে বাদানুবাদেও জড়ান তিনি। 

শহরে ফের ডেঙ্গির থাবা। পুজোর মুখে ভয় ধরাচ্ছে এডিস ইজিপ্টাই। গত ৮ দিনে শহরে মৃত্যু হয়েছে ৫ ডেঙ্গি আক্রান্তের। রাজ্য়ে সরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ুর সংখ্য়া ৩ হলেও, বেসরকারি মতে সংখ্য়াটা ৩৬। চলতি বছরে, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৭ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভাইরাসের চরিত্র বোঝার জন্য পজিটিভ রোগীদের নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে।নাইসেড সূত্রে খবর, আক্রান্তদের ৭০ শতাংশই DENV3 এবং ২৫ শতাংশ রোগী আক্রান্ত DENV2-তে। 

গতকাল ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। মৃতের নাম সংযুক্তা পাল (১২)। মতিঝিল গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। অন্যদিকে, প্রসবের ৭ দিনের মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক প্রসূতির মৃত্যু মৃত্যু হয়েছে। মৃতের নাম পায়েল নন্দী (৩৩)। পরিবার সূত্রে খবর, মাতৃসদন হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেওয়ার ৩ দিন পর ডেঙ্গিতে আক্রান্ত হন পায়েল। বাঘাযতীনের বেসরকারি হাসপাতাল হয়ে ভর্তি করা হয় পিয়ারলেসে। সেখানেই মারা যান তিনি। 

এর আগেও ডেঙ্গি মোকাবিলায় পথে নামেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেল কলোনি কার্যত মশার আঁতুড়ঘর। এদিন তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান অতীন ঘোষ। ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়রের হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই রেল কলোনি পরিষ্কার করে রেলের কাছে টাকা দাবি করবে।

আরও পড়ুন: Anubrata Mondal: বাড়ল হেফাজতের মেয়াদ, অনুব্রতর পুজো কাটবে তিহাড়েই

সেরা শিরোনাম

Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর

ভিডিও

CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget