এক্সপ্লোর

Anubrata Mondal Update : 'মাজা ভেঙে দেবে তৃণমূল’ , অনুব্রতর গ্রেফতারিতে বিরোধীদের উল্লাস দেখে লাগাম আলগা তৃণমূল নেতার

Anubrata Mondal News : এক হেভিওয়েট তৃণমূল নেতার হুমকি,  ‘বিরোধীরা গুড়-বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে’ ।  

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : রামপুরহাট, ইলামবাজারের পর এবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমে ফের হুমকি তৃণমূল নেতার। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। শুধু বর্ধমানই নয়, বীরভূমেও একই রকম প্রতিধ্বনি অনুব্রত অনুগামীদের মুখে। এক হেভিওয়েট তৃণমূল নেতার হুমকি,  ‘বিরোধীরা গুড়-বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে’ ।  

' আমাদের নেতারাই এক-একজন অনুব্রত মণ্ডল ' 
আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা বিজেপি কর্মীদের কার্যত হুমকি দিয়ে বলেন, ' যারা বোম ফাটিয়ে বিজয় উল্লাস করছে, আমাদের ছেলেদের বলে দিলে তাদের খুঁজে পাওয়া যাবে না। পুলিশকে বলে দিয়েছি, সরকারটা এখনও তৃণমূল কংগ্রেসের। উনি যে বীজ বপন করেছেন তাতে আমাদের নেতারাই এক-একজন অনুব্রত মণ্ডল। আমাদের এলাকায় লাখো লাখো অনুব্রত তৈরি রয়েছে। ' তৃণমূল চোর, তোলাবাজদের দল, তাদের নেতার কথাতেই তা প্রমাণিত, পাল্টা কটাক্ষ বিজেপির। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

'পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে'
বীরভূম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্যর মুখেও হুঙ্কার , ‘বিরোধীরা অশালীন কথা বললে পিটিয়ে মাজা ভেঙে দেবে তৃণমূল’ । ইলামবাজারে তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল রায়ের হুমকি, জেলায় জেলায় অনুব্রতর ‘উত্তরসূরী’ আছে। নেতা অনুব্রত গ্রেফতার হতে তাঁরা বরং দমেননি, বরং সুর চড়িয়ে তাঁদের হুঙ্কার ' বিরোধীরা গুড়-বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে’ । 

পাল্টা বিরোধীদের হুমকি 

' দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের টুঁটি চেপে টাকা আদায় করুন। না হলে গয়ারাম নেতারা পালিয়ে যাবে। ' বাঁকুড়ার ওন্দার জামজুড়ি গ্রামে  কর্মিসভায় বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দাবি, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি বিধায়ক। 'তৃণমূলের ওপর থেকে নিচ, সকলেই চোর', পাল্টা আক্রমণ ওন্দার বিধায়কের। 

শুক্রবার, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর দুর্নীতি ইস্যুতে কলকাতায় বিক্ষোভ দেখায় কংগ্রেস ও বামেরা। বিধান ভবনের সামনে থেকে গরু নিয়ে মিছিল করে কংগ্রেস। মিছিলের সামনে, একজনকে মুখোশ পরিয়ে, অনুব্রত মণ্ডলের  সাজানো হয়।  বিলি করা হয় গুড়-বাতাসা-নকুলদানা। অন্যদিকে কালীঘাট থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। ভোটের আগে হুমকি-হুঁশিয়ারি দিতে গিয়ে, গুড়-বাতাসা থেকে নকুল দানার মতো শব্দবন্ধ ব্যবহার করতেন অনুব্রত মণ্ডল। শুক্রবার কংগ্রেসের মিছিল থেকে বিলি করা হয় গুড়, বাতাসা আর নকুলদানা। এমনকী বাসে উঠে যাত্রীদের মধ্যেও, বাতাসা-নকুলদানা বিলি করতে দেখা যায় কংগ্রেস কর্মীদের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget