এক্সপ্লোর

Anubrata Mondal : ' অসুস্থ', আজ সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রত

Anubrata Mondal in post-poll violence case : সিজিও কমপ্লেক্সে আসছেন না অনুব্রতএই মামলায় তৃতীয়বার অনুব্রত মণ্ডলকে তলবতদন্তে সব রকম সহযোগিতা করবেন, খবর আইনজীবী সূত্রে

সৌভিক মজুমদার, কলকাতা : আজ সিবিআই-এর (CBI) তলবে সিজিও (central government offices) কমপ্লেক্সে আসছেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আইনজীবী মারফত আবেদন করতেন চলেছেন বীরভূমের তৃণমূল সভাপতি ( Trinamool Birbhum chief ) । যদিও সেই আবেদন এখনও সিবিআই কর্তাদের হাতে গিয়ে পৌঁছায়নি।
ভোট পরবর্তী হিংসা মামলায় তলব
গরু পাচারকাণ্ডের পর  ভোট পরবর্তী হিংসা মামলা। ফের তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করে CBI। এই নিয়ে এই মামলায় তৃতীয়বার অনুব্রত মণ্ডলকে তলব করা হল। অন্যদিকে, গরু পাচার মামলায় শুক্রবার ফের অনুব্রত মণ্ডলকে ডেকেছে CBI
আবেদনে কী লেখা হচ্ছে 
এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল সভাপতি আবেদনে জানাতে চলেছেন, ‘শারীরিকভাবে অসুস্থ তিনি। হাজিরা দিয়েই অনুব্রত চলে গিয়েছিলেন এসএসকেএমে। সেখানেই তাঁকে ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিত্সকরা। ১৫ দিন পর ফের যোগাযোগ করবেন তিনি সিবিআই-এর সঙ্গে’। 
তদন্তে সব রকম সহযোগিতা করবেন, খবর আইনজীবী সূত্রে। চিঠিতে জানাতে চলেছেন অনুব্রত, খবর সূত্রের। 
অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ কী 
বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা।
এই নিয়ে ইলামবাজার থানায় ২৪ জনের নামে FIR করেন নিহতের বাবা। সেই মামলায়, অনুব্রত মণ্ডলকে দু’বার তলব করে CBI। তবে, অসুস্থতার কারণ দেখিয়ে, একবারও CBI’র কাছে হাজিরা দেননি তিনি।
গরু পাচার মামলায় CBI’র কাছে হাজিরা
গত বৃহস্পতিবার গরু পাচার মামলায় (cattle smuggling case) CBI’র কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল! ৩ দফায়, ৪ ঘণ্টার বেশি সময় ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়।  তারপর এসএসকেএম হাসপাতালে তাঁর শারীরীক পরীক্ষা করিয়ে গত সপ্তাহেই তিনি বোলপুরের বাড়িতে ফিরে যান। এখন সেখানেই রয়েছেন তিনি। 
সিবিআই নজরে অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথি
সিবিআই নজরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথি। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি।

সেরা শিরোনাম

সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget