এক্সপ্লোর

Anubrata Mondal : রাত হয়ে যাবে, আজই দিল্লিতে আদালতে পেশ করা হবে না অনুব্রতকে, থাকবেন কোথায় ?

Anubrata Mondal Court Produce : বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার।                    

প্রকাশ সিনহা, কলকাতা :  গরুপাচার মামলায় ( Cow Smuggling Case )  অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal )  ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি ( ED ) । সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে রাত হয়ে যাবে, তাই আজই আদালতে পেশ করা হবে না।

দিল্লিতে পৌঁছে ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। নিয়ে যাওয়া হবে সফদরজং অথবা রাম মনোহর লোহিয়া হাসপাতালে। রাতে ইডি-র দফতরেই রাখা হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। আগামীকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে কেষ্টকে। ইডি সূত্রে এমনই জানা গেছে। 

গরুপাচার মামলায় গতবছরের ১১ অগাস্ট, রাখিবন্ধনের দিন গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। ৭ মাস পর, মঙ্গলবার দোলের দিন দিল্লি যাত্রার সম্ভাবনা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। সকাল ৬টা ৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে।

জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। এরপর অনুব্রতকে নিয়ে কনভয় রওনা দেয় কলকাতার দিকে। জেল থেকে অনুব্রতকে এসকর্ট করে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্বে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে আজই ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার।                    

আরও পড়ুন :

'সারদা কেলেঙ্কারির আসল মুখ হল মমতা', শুভেন্দুর মন্তব্যের পরই এক সুরে আক্রমণ কুণাল-সেলিমের

অন্যদিকে, আসানসোল জেল থেকে কলকাতায় যাওয়ার পথে, পুলিশি নিরাপত্তার মধ্যেই নিয়ম ভাঙার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বর্ধমানের শক্তিগড়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৃপাময় ঘোষ ও অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের গাড়িচালক তুফান মিদ্যা ও আরও এক ব্যক্তির সঙ্গে এক টেবিলে বসে প্রাতরাশ সারলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রায় আধঘণ্টা ৩ জনের সঙ্গে কথা বলেন অনুব্রত। ছবিতে অনুব্রতকে নির্দেশ দিতে এবং তৃণমূল ছাত্র নেতা কৃপাময়ের কানে কানে কিছু বলতে দেখা যায়। গরুপাচারকাণ্ডে কৃপাময় ও তুফান, দু’জনেই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। প্রশ্ন উঠেছে, কীভাবে পুলিশের বেষ্টনী এড়িয়ে তাঁরা পৌঁছলেন অনুব্রতর কাছে? অনুব্রতর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা তখন ছিলেন অন্য টেবিলে। এদিন অনুব্রতর জলখাবারে ছিল কচুরি, তরকারি, মিষ্টি।                              

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget