এক্সপ্লোর

Anup Ghoshal Demise: বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল প্রয়াত

Anup Ghoshal Demise Update: ২০১১-র বিধানসভা ভোটে জিতে উত্তরপাড়ার তৃণমূল বিধায়কও হয়েছিলেন অনুপ ঘোষাল।

কলকাতা: প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল (Anup Ghoshal Demise)। গত ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রাখা হয়েছিল ভেন্টিলেশন। এদিন দুপুর ১.৪৫-এ রাসবিহারী ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক। বয়স হয়েছিল ৭৮ বছর।                      

প্রয়াত অনুপ ঘোষাল: 'গুপী গায়েন বাঘা বাইন'-সহ সত্যজিৎ রায়ের একাধিক ছবির কণ্ঠশিল্পী ছিলেন অনুপ ঘোষাল। তপন সিন্হার 'সাগিনা মাহাতো' ছবির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। ২০১১-র বিধানসভা ভোটে জিতে উত্তরপাড়ার তৃণমূল বিধায়কও হয়েছিলেন অনুপ ঘোষাল। গায়ক ও প্রাক্তন বিধায়কের  প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                         

২০১১ সালে 'নজরুল স্মৃতি পুরস্কার' এবং ২০১৩ সালে  'সঙ্গীত মহাসম্মান' পেয়েছিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে গান জনপ্রিয় হয়েছে। রাজনীতিতে এলেও, একবারই মাত্র ভোটে দাঁড়িয়েছিলেন অনুপ। পরে রাজনীতি থেকে সরে গিয়েছিলেন নিজের ইচ্ছেতেই। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্কে যে ছেদ পড়েনি, তা টের পাওয়া গেল অনুপের মৃত্যুর পরই। মুখ্যমন্ত্রী শোকবার্তা প্রকাশ করে জানান, অনুপের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।               

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। 'সাগিনা মাহাতো' চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে 'নজরুল স্মৃতি পুরস্কার' ও ২০১৩ সালে  'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। অনুপ ঘোষালের  প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Calcutta High Court: জ্যোতিপ্রিয়র কেবিনের ভিতর থেকে সরাতে হবে সিসিটিভি, নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget