এক্সপ্লোর

Aparna Sen: 'আমরা কারও পদত্যাগ চাইছি না, কিন্তু...',মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি নাগরিক চেতনা মঞ্চের

Kolkata News: বৃহস্পতিবার এ নিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন অপর্ণা এবং নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা।

কলকাতা: নারীর নিরাপত্তা সুনিশ্চিতকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি নাগরিক চেতনা মঞ্চের। অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন সেই চিঠি সকলের সামনে তুলে ধরলেন। স্কুলের চৌহদ্দি থেকে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার সুপারিশ রয়েছে চিঠিতে। অপর্ণা জানান, পশ্চিমবঙ্গ নারীদের জন্য নিরাপদ বলে দাবি করা হয়। কিন্তু ধারণা এবং বাস্তবের মধ্যে ফারাক রয়েছে। (Aparna Sen)

বৃহস্পতিবার এ নিয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন অপর্ণা এবং নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা। সেখানে খোলা চিঠিটি তুলে ধরেন অপর্ণা। তিনি বলেন, "যে সরকারই আসুক না কেন, যে দলেরই সরকার হোক না কেন, তাদের বলতে হবে যে এভাবে চলবে না। আমরা পরিকাঠামোগত, পদ্ধতিগত, দীর্ঘমেয়াদি কিছু বদল চাইছি, যাতে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়।" মুখ্যমন্ত্রী, নবান্নের পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন দফতরকেও চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়। সমাজের সচেতন নাগরিকরা, অভিনেতা, পরিচালক, শিল্পী, সমাজকর্মী, আইনজীবী, চিকিৎসকরা ওই চিঠি লিখেছেন বলে জানিয়েছেন অপর্ণা।(Kolkata News)

 রাজ্যে নারী নিরাপত্তার পরিস্থিতি নিয়ে অপর্ণা বলেন, "আমরা চিরকাল ভাবি পশ্চিমবঙ্গ একটি নিরাপদ রাজ্য, এখানে মেয়েদের নিরাপত্তা রয়েছে। কিন্তু এই ধারণা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে কোথাও তফাত রয়েছে। বার বার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা দেখতে পাচ্ছি আমরা। এই তফাতটা যেন না থাকে। পশ্চিমবঙ্গ যেন দেশের মধ্যে সত্যি সত্যিই নিরাপদ রাজ্য হয়ে ওঠে।"

অপর্ণা জানিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ-প্রশাসন, পরিবহণ, সব দফতরেই চিঠি দিচ্ছেন তাঁরা। তাঁরা কারও পদত্যাগ চাইছেন না। তাঁদের দাবি, প্রশাসন যেন নাগরিকদের দাবিগুলি মেনে নেন। তাঁদের দাবিগুলি রাজ্য এবং নারীদের জন্য মঙ্গলজনক। তাই রাজ্য সরকার সেই দাবি মেনে নিতে যেন সক্রিয় হয় রাজ্য, সেগুলি রূপায়ণ করে। 

অপর্ণা জানান, পুলিশ যেখানে কাজ করে, সেখানেও মেয়েরা রয়েছে। সেখানেও তাঁদের জন্য ভাল পরিবেশ থাকা দরকার। মেয়েরা যাতে নিরাপদে এক জায়গা থেকে অন্যত্র যেতে পারেন, তার জন্য পরিবহণ বিভাগকেও সংশোধন ঘটানো দরকার। স্কুলগুলিতে লিঙ্গ সচেতনতা তৈরিও প্রয়োজন বলে জানান তিনি। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই মেয়েদের নিরাপত্তা সংক্রান্ত খামতির দিকগুলি উঠে আসছে। সেই নিয়েই এই খোলা চিঠি। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget