এক্সপ্লোর

Arabul islam : পুলিশ না থাকলে ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না, হুঙ্কার আরাবুলের

চড়া সুরে বললেন, পুলিশ না থাকলে ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না । 

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : ISF কর্মীদের হাত-পা গুঁড়ো করে দেওয়ার হুমকি দিয়েছিলেন! এবার ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির পিঠের চামড়া তুলে দেওয়ার হুঁশিয়ারি! ফের বিতর্কে জড়ালেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা আরাবুল ইসলাম!  ISF এর বিরুদ্ধে দিলেন কড়া হুঁশিয়ারি। চড়া সুরে বললেন, পুলিশ না থাকলে ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না ।  হুঙ্কার দিলেন ভাঙড়ের তৃণমূল নেতা। 

' ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না'

রবিবার ভাঙড়ের ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মিসভা করেন আরাবুল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লাও সেখানে উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি বলেন, ' পুলিশ যদি না থাকলে নৌশাদ সিদ্দিকি ভাঙড়ে ঢুকতে পারত না। ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না। ' 

কী প্রতিক্রিয়া নৌশাদের?

'প্রোটেকশন তো নিজের বডিগার্ড থাকলে হবে। আমার আছে দেখেছেন? আরাবুল সাহেবকে বলুন, অন ক্যামেরা বলছি, আমি শুনেছি নাকি সুগারের একটু প্রবলেম আছে, ভালভাবে ট্রিটমেন্ট করতে বলুন।  শরীর যাতে ভাল থাকে। কারণ যা তোলাবাজি, অকর্ম যা করেছে, তার ইঞ্চিতে ইঞ্চিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুঝে নেওয়া হবে। তখন শরীর যাতে সুস্থ থাকে, তাহলে বুঝতে সুবিধা হবে।', কটাক্ষ আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির।

পূর্বেও কুকথার তোড় 

এর আগেও নৌশাদ সিদ্দিকি ও আইএসএফ-কে বেলাগাম আক্রমণ করেন আরাবুল ইসলাম। নৌশাদকে রাস্তায় ফেলে মার ও আইএসএফ কর্মীদের পালিশ করা হবে হুমকি দেন। তৃণমূলের বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহার করলে হাত-পা গুঁড়ো করে দেওয়া হবে বলে দাওয়াই দেন বিতর্কিত তৃণমূল নেতা। 

২০২১-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে, ISF-এর কাছে হেরে যায় তৃণমূল। এরপর থেকেই দুই দলের মধ্যে লাগাতার সংঘাত চলছে ভাঙড়ে।পঞ্চায়েত নির্বাচনের আগে কুকথার স্রোত চলছেই! তৃণমূল-আইএসএফ বাগযুদ্ধে ক্রমশই তপ্ত হয়ে উঠছে ভাঙড়ের মাটি।         

কিছুদিন আগে সন্ধেয় চালতাবেড়িয়ার তৃণমূল কর্মী সরিফুল মোল্লার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে! বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ভেঙে পড়ে বাড়ির সামনের অংশের দেওয়াল! উড়ে যায় অ্য়াসবেস্টাসের চালের একাংশ। 
বিস্ফোরণে আহত হন তৃণমূল কর্মীর স্ত্রী রোশেনারা বিবি। এই ঘটনায় নৌশাদ সিদ্দিকির দলকে দায়ী করে সুর চড়ায় তৃণমূল!                      

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget