এক্সপ্লোর

Durga Puja 2022: বিরিয়ানিতে ব্যবহৃত রং কি স্বাস্থ্যসম্মত? পুজোর আগে নজরদারিতে পুরসভা

KMC On Durga Puja 2022: পুজোয় প্যান্ডেল হপিং তো হবেই। পাশাপাশি মন ভরে পেটপুজোও মাস্ট। তা সে বড় কোনও রেস্তোরাঁই হোক বা স্ট্রিটফুডের দোকানে। কিন্তু, আপনি যা খাচ্ছেন, তা স্বাস্থ্যসম্মত তো?

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পুজোর মেনুতে বিরিয়ানি (Biriyani) মাস্ট। কিন্তু তাতে ব্যবহৃত রং কি স্বাস্থ্যসম্মত? তারই খোঁজে ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) নেতৃত্বে বিভিন্ন রেস্তোরাঁ ও ফুটপাথের দোকানে হানা দিল খাদ্য সুরক্ষা আধিকারিকরা। বিরিয়ানিতে (Biriyani) সিন্থেটিক রং (Synthetic dyes) ব্যবহার নিয়ে খাবার বিক্রেতাদের সতর্ক করে দেন ডেপুটি মেয়র (Deputy Mayor)। পাশাপাশি তাঁদের নোটিসও পাঠাচ্ছে পুরসভা।

পুজোর আগে খাবারে নজরদারিতে পুরসভা: পুজোয় প্যান্ডেল হপিং তো হবেই। পাশাপাশি মন ভরে পেটপুজোও মাস্ট। তা সে বড় কোনও রেস্তোরাঁই হোক বা স্ট্রিটফুডের দোকানে। কিন্তু, আপনি যা খাচ্ছেন, তা স্বাস্থ্যসম্মত তো? তা খতিয়ে দেখতেই পুজোর আগে নজরদারিতে নামল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র (Deputy Mayor of Kolkata Municipal Corporation) এবং ফুড সেফটি (Food safety) বিভাগের আধিকারিক এবং কর্মীরা। নিউমার্কেট (New Market) চত্বরে একাধিক বিরিয়ানির দোকানে হানা দেন তাঁরা। খতিয়ে দেখেন বিরিয়ানির মান। বিরিয়ানিতে সিন্থেটিক রং ব্যবহার করা নিয়ে ক্ষুব্ধ ডেপুটি মেয়র। পুরসভার কর্মীরা, যাঁরা এই বিষয়টির দিকে নজর রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাঁদেরও ধমক দেন তিনি।

সতর্ক করলেন ডেপুটি মেয়র: কলকাতা পুরসভার (kolkata municipal corporation) ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “মিষ্টিতে ব্যবহার করা হয় এই রং, বিরিয়ানির জন্য নয় এই রং, জাফরান ব্যবহার করা যেতে পারে। পুরসভার কর্মীদের দেখা উচিত ছিল। তাদের গাফিলতি আছে।’’ বিরিয়ানির রং ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক রেস্তোরাঁকে নোটিস পাঠানোর নির্দেশ দেন ডেপুটি মেয়র। ডেপুটি মেয়রের পরামর্শ, “ক্রেতাদের উচিত জিজ্ঞাসা করা, কীভাবে বিরিয়ানিতে এই রং হচ্ছে। তাঁরা জিজ্ঞাসা করে খান।’’

রেস্তোরাঁর পাশাপাশি পথের ধারে অন্যান্য খাবার ও খাদ্য সামগ্রীর দোকানও ঘুরে দেখেন ডেপুটি মেয়র (Deputy Mayor)। একটি দোকানে হলুদের গুঁড়োর প্যাকেট দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। কলকাতার ফুটপাথে কাটা ফল বিক্রি হয় দেদার। পরিদর্শনে বেরিয়ে নিউমার্কেট চত্বরে এমনই এক ফল বিক্রেতাকে ডেকে সতর্ক করে দেন অতীন। তিনি বলেন, “আগে প্লাস্টিক ঢেকে রাখতে হবে। এভাবে খুলে রাখা যাবে না। আর লোক এলে কেটে দাও।

আরও পড়ুন: Murshidabad News: টোপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ, চাকরি না পেয়ে 'আত্মঘাতী' যুবক

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget