এক্সপ্লোর

Arjun Singh Diet : পাখির চোখ ব্যারাকপুর, লক্ষ্যভেদের লড়াইয়ের আবহে অর্জুনের ভরসা কী কী খাবারে?

Loksabha Election 2024 : প্রবল গরম, তার সঙ্গে চড়ছে রাজনৈতিক পারদ। চেনা পিচে ফের খেলবেন অর্জুন।  রাতে তাঁর বাড়ি ফিরতে দেরি হলেও খাচ্ছেন বাড়ির খাবারই।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ব্যারাকপুর। কঠিন মাঠ। এই মাঠে খেলে আগেই উইনার ট্রফি পেয়েছেন অর্জুন ( Arjun Singh)। তারপর ফের তিনি তৃণমূল হয়ে তিনি ফিরেছেন বিজেপিতে। এবার বিজেপির অর্জুন সিংয়ের সঙ্গে লড়াইয়ে নেমেছেন  তৃণমূলের পার্থ ভৌমিক ও সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ।  প্রচার চলছে দিন থেকে রাত।

নিরামিষ বেশি খাচ্ছি : অর্জুন

এই  প্রবল গরম, তার সঙ্গে চড়ছে রাজনৈতিক পারদ। চেনা পিচে ফের খেলবেন অর্জুন।  রাতে তাঁর বাড়ি ফিরতে দেরি হলেও খাচ্ছেন বাড়ির খাবারই। ভোটের ময়দানে লড়াই করতে, সুস্থ থাকতে বাড়ির পাওয়ার মিলেই ভরসা রাখছেন অর্জুন সিংহ। বললেন, 'নিরামিষ বেশি খাচ্ছি। বাড়ির খাবার খাই। প্রচারের মাঝে দেরি হয়ে যাচ্ছে মাঝে' 

রবিবার কী খান  অর্জুন?

ছুটির দিনে অর্জুনের পাত সেজে ওঠে, রকমারি পদে। রবিবার বাড়িতেই সারেন দুপুরের খাবার। বঙ্গের অন্যতম নজরকাড়া কেন্দ্রের প্রার্থী অর্জুন। সকাল বিকেল বাড়তি চাপ। তার মাঝে ননস্টপ ফিট থাকতে কী খাচ্ছেন ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থী? ভাত, চাপাটি, শাক, ডাল, আলু সবজির তরকারি, আর দই। অসহ্য় গরমের মধ্যে করতে হচ্ছে প্রচার। তাই প্রতিদিনই খাচ্ছেন হালকা খাবার। সপ্তাহে তিন থেকে চারদিন আমিষ আর বাকি দিন নিরামিষ, একেবারে ছিমছাম। সকালে রুটি, না হলে খান ওটসের খিচুরি। দুপুরে বাড়ির তৈরি হালকা খাবার। তবে প্রতিদিন পাতে যা থাকতেই হবে তা হল দই। 

অর্জুনের ডায়েট-নামচা 

পুষ্টিবিদরা বলছেন, ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। আটার তৈরি চাপাটিতে থাকে অ্য়ান্টিঅক্সিড্যান্ট, ফাইবার, মিনারেল। সবুজ শাকসবজিতে থাকে ভিটামিন এ, ফাইবার। ডালে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। দইতে থাকে প্রোটিন, ক্যালশিয়াম ও প্রোবায়োটিক। এসব থেকেই শক্তি সঞ্চয় করছেন অর্জুন।     

অর্জুনের উদ্দেশ্য় ফের একবার ব্য়ারাকপুরের মাটিতে জয় পাওয়া। বিজেপির অর্জুন সিংয়ের সঙ্গে লড়াই তৃণমূলের পার্থ ভৌমিক ও সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষের। তাই প্রচার চলছে দিন থেকে রাত। রাতে বাড়ি ফিরতে দেরি হলেও খাচ্ছেন বাড়ির খাবার। ভোটের ময়দানে লড়াই করতে, সুস্থ থাকতে বাড়ির পাওয়ার মিলেই ভরসা রাখছেন অর্জুন সিংহ। 

         

আরও পড়ুন - পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক করা আত্মীয়তা এই ৫ গ্রামের
কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক করা আত্মীয়তা এই ৫ গ্রামের
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Suvendu Adhikari on Recruitment: চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও
চলতি অর্থবর্ষে ১ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন দফতরে নিয়োগ, জানালেন সেটাও

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget