এক্সপ্লোর

Arjun Singh : ঘনিষ্ঠ আত্মীয়দের বিজেপি-ত্যাগ নাকি ব্যারাকপুরে কোণঠাসা ? ঠিক কী কারণে তৃণমূল-যোগ অর্জুনের?

BJP MP Arjun Singh rejoins TMC : কেন বিজেপি ছাড়লেন তিনি?রাজনৈতিকভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোণঠাসা হয়ে পড়ায়?ঘনিষ্ঠ আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ায়?

কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পাল, কলকাতা : ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ (MP Arjun Singh) কেন বিজেপি ছাড়লেন? রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ছিলেন বলে? ঘনিষ্ঠ আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ায়? না কি লাগাতার মামলার চাপে? রাজনৈতিক মহলে তা নিয়ে জল্পনা তুঙ্গে।

যখন বিজেপিতে ছিলেন তৃণমূলকে টক্কর দিয়ে গেছেন। ৩ বছর পদ্ম শিবিরে কাটিয়ে সেই অর্জুনই তৃণমূলে ফিরলেন। তাঁর ছেলে, ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহরও তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। অর্জুন বলেই দিয়েছেন, শরীর খারাপ ছিল বলে কাল যেতে পারেনি, ও যাবে। 

কিন্তু, রাজনৈতিক মহলে প্রশ্ন হল, হঠাৎ করে অর্জুন সিংহ তৃণমূলে ফিরলেন কেন?

  • মোদি সরকার পাট নিয়ে তাঁর দাবি মেনে নেওয়ার পরও কেন বিজেপি ছাড়লেন তিনি?
  • রাজনৈতিকভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোণঠাসা হয়ে পড়ায়?
  • ঘনিষ্ঠ আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ায়?
  • না কি লাগাতার মামলার চাপে? 

ভাটপাড়া পুরসভাতেও এবার তৃণমূল জিতেছে
পরিসংখ্যান বলছে, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ৭টি-র মধ্যে ৬টি বিধানসভাই এখন তৃণমূলের দখলে। অর্জুনের গড় ভাটপাড়া পুরসভাতেও এবার তৃণমূল জিতেছে। এই অবস্থায় পরিস্থিতি বেগতিক বুঝেই কি লোকসভা ভোটের দু’বছর আগে বিজেপি ছাড়লেন অর্জুন সিংহ? ২০২৪ সালে পরাজয়ের সম্ভাবনা আছে বলেই কি দল ছাড়লেন? অর্জুনের জবাব, লোকসভায় দল টিকিট দেবে কি না, সেটা দল ঠিক করবে। 

আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে
একদা অর্জুন সিংহর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন  অর্জুনের ভাইপো ও ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিংহ, অর্জুনের ভগ্নিপতি ও নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিংহ এবং অর্জুনের ভাগ্নে ও যুব মোর্চার নেতা আদিত্য সিংহ-ও। গত পুরসভা ভোটের ঠিক মুখে বিজেপি ছেড়ে তাঁরা প্রত্যেকেই ফিরে আসেন তৃণমূলে। এতেও কি আরও চাপে পড়ে যান অর্জুন? অর্জুনের ভাইপোর বক্তব্য, উনি দেরিতে হলেও বুঝেছেন...এখনও ওনার সঙ্গে কথা হয়নি। 

'আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে'
বিজেপির দাবি, অর্জুন সিংহর আত্মীয়রা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন, মামলার চাপ সহ্য করতে না পেরেই কি তৃণমূলে ফিরলেন অর্জুন? যদিও তিনি বলছেন, কে কী বলছেন আমি জানি না !

অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর, ব্যারাকপুরে দলে ভাঙন বিজেপি কীভাবে আটকায়, সেটাও দেখার। 

সেরা শিরোনাম

Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
Cyclone Alert: রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget