এক্সপ্লোর

Arjun Singh : 'দিদিমণি গটআপ করে নিয়েছেন বলে প্রচার' এবার বাবুলকে নিয়ে বোমা ফাটালেন অর্জুন

বলাই বাহুল্য, পঞ্চায়েত ভোটের আগে একের পর এক নেতা মুখ খোলায় অস্বস্তি বাড়ছে শাসক দলের।

সমীরণ পাল, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, কলকাতা : দুজনেই জনপ্রতিনিধি। দুজনেই বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। এবার মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়ে কার্যত বোমা ফাটালেন ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিং! বিরোধীদের প্রসঙ্গ টেনে তাঁর মুখেও উঠে এল গটআপের কথা! 

ফের বিস্ফোরক অর্জুন সিংহ। আগে মুখ খুলেছিলেন দলীয় নেতাদের নামে দুর্নীতির অভিযোগ নিয়ে । এবার তাঁর মুখে দলের মধ্যেই 'গট আপ'-এর কথা !  আর এই পরিস্থিতিতে বলাই বাহুল্য, পঞ্চায়েত ভোটের আগে একের পর এক নেতা মুখ খোলায় অস্বস্তি বাড়ছে শাসক দলের।                   

আরও পড়ুন : 

চৈত্র অমাবস্যা, মঙ্গলবার, সফল হতে এমন তিথিতে এই বিশেষ উপায়ে অর্চনা করুন বজরঙ্গবলীকে

বাম-কংগ্রেস লাগাতার বিজেপি-তৃণমূল গটআপ গেমের অভিযোগে সরব হচ্ছে! আর তাদের সেই অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেই প্রশ্ন ছুঁড়ে দিলেন অর্জুন সিং। সেইসঙ্গে বাম সরকারের শেষের প্রসঙ্গ টেনেও, কার্যত খোঁচা দিলেন দলীয় নেতৃ্ত্বকে। কার্যত তীক্ষ্ণ বান ছুড়লেন অর্জুন নিজের দলের দিকেই !'বললেন, 'ভোটের দিন ১৭টি বুথে আমাদের এজেন্ট ছিল না সাগরদিঘিতে। কারণটা কী? ওভার কনফিডেন্স। আমরা জিতে যাব। ও কোনও ব্যাপার নেই। আমরা ক্ষমতায় আছি। আমাদের কথা পুলিশ শুনবে। আমরা ক্ষমতায় থাকব। এই ওভার কনফিডেন্স ২০০৮ সালে কিন্তু বামফ্রন্টেও এসেছিল।' 

এখানেই থামেননি। তৃণমূল নেতৃত্বের অস্বস্তি আরও বাড়িয়েছেন অর্জুন। 'বিরোধীরা প্রচারে এগিয়ে আছে। আমরা এগিয়ে আছি কোথায়? রফিকের পা কীভাবে কাটব, হাজি নুরুলের পা-টা কীভাবে কাটব, বাবলুকে কীভাবে কোণঠাসা করব, সারাদিন এর মধ্যে লেগে আছে। আর বিরোধী কী প্রচার করছে, বাবুল সুপ্রিয় বিজেপিরও মিনিস্টার ছিল, আর এখানেও মিনিস্টার আছেন। দিদিমণি একটা গটআপ করে নিয়েছেন। এভাবে প্রচার চলছে তলেতলে। আমরা কিছু বলতে পারছি? কিছুু বলতে পারছি না! ' 

দলের একাংশের বিরুদ্ধেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন। তিনি বললেন, ' আমডাঙায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন। এখানে বারবার আমার বিধায়ককে বলি, যে আমাদের সাংগঠনিক ব্যবস্থাটা কোথাও না কোথাও ত্রুটি হচ্ছে। কেউ কথা শুনবে না, সব কিছু করে দখল করে জিতব। তার কৈফিয়ত ২০২৪-এ এমপি ইলেকশনে দিতে হবে।' 

এরই মধ্যে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও নেতা মুখ খোলায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের। তৃণমূল দলের অন্দরেই এই সব ক্ষোভ সামাল দেবে কী করে, সেটাই দেখার। 

 

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

Humayun Kabir News |
Humayun Kabir on Suvendu Adhikari | উপনির্বাচনের পরের দিন মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুন কবীরের
Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget