এক্সপ্লোর

SSC Scam: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক ইডি-র

Detention Of Arpita: এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও।

প্রকাশ সিনহা, কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার (arrest) প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee)। আটক (detention) করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও (arpita mukherjee)। ইডি সূত্রে খবর, প্রায় ২১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অর্পিতার বাড়ি থেকে। সূত্রের খবর, তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধেও। শোনা যাচ্ছে, যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন অর্পিতা। সেক্ষেত্রে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হতে পারে তাঁকে।

যে পথে গ্রেফতারি...

প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কাল সকাল থেকে এসএসসি দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের দিকটি খতিয়ে দেখতে পার্থর বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা। তার পরই উঠে আসে অর্পিতার নাম। সূত্রের দাবি, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। পরে জানা যায়, অর্পিতার ৩টি সম্পত্তির হদিস মিলেছে। এর মধ্যে বেলঘরিয়া এলাকায় ২টি ফ্ল্যাট ও একটি বাড়ি রয়েছে বলে খবর। যেখানে তাঁর ফ্ল্যাট সেই আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই সেখানে আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। তবে এই মুহূর্তে ২টি ফ্ল্যাটই তালাবন্ধ। 

২১ কোটি টাকা উদ্ধার
ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে প্রায় ২১ কোটি টোকা উদ্ধার হয়েছে ! সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। কিন্তু এত টাকা এল কোথা থেকে? সূত্রে খবর, অর্পিতা জানিয়েছেন, তিনি অভিনয় করেন। কিন্তু অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? জানা গিয়েছে, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। জানতে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, পার্থর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? কেনই বা ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল? 

সদুত্তর এখনও নেই। তবে একটি বিষয়ের উত্তর তিনি দিয়েছেন। পরিষদীয় মন্ত্রীকে চেনেন বলে মনে নিয়েছেন অর্পিতা, খবর ইডি সূত্রে। তা হলে কি ওই পরিচয়ের আড়ালেই লুকিয়ে কেলেঙ্কারির রহস্য? খুঁজছে ইডি।   

 

 

আরও পড়ুন:রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget