এক্সপ্লোর

Arpita Mukherjee: চিনার পার্কেও অর্পিতার ফ্ল্যাট? সেখানে কী রয়েছে?

SSC Scam: সূত্রের খবর, ন'পাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা, দাবি ওই আবাসনের হিসাবরক্ষকের।

কলকাতা: টালিগঞ্জের পর বেলঘরিয়া, এবার চিনার পার্ক? সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। সেই ফ্ল্যাট চিনার পার্কে।

সূত্রের খবর, ন'পাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা। এমনটাই দাবি করেছেন ওই আবাসনের হিসাবরক্ষকের।

বাকি রয়েছে টাকা:
ওই হিসাবরক্ষকের দাবি, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের (Flat) মেনটেন্যান্স বাবদ বাকি রয়েছে ৩৮ হাজার টাকা।

কবে কেনা হয়েছে ফ্ল্যাট?
আবাসন কর্তৃপক্ষের দাবি, ২০১৭ সালে চিনার পার্কের কাছে প্রায় ৯০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা। কালো রঙের মার্সিডিজে চড়ে ২০১৮-র সালের দুর্গাপুজোর সময় একবার মাত্র এসেছিলেন। দাবি আবাসন কর্তৃপক্ষের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

ইতিমধ্যেই টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাটে ইডি হানা দিয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে চোখ কপালে তুলে দেওয়ার মতো নগদ। উদ্ধার হয়েছে সোনাও। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ২১ কোটি ৯০ লক্ষ টাকা। সেই রেকর্ডও ভেঙে যায় বেলঘরিয়ায় তল্লাশির দিন। সেখানে ক্লাবটাউন হাইটসের ১৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে সোনার কঙ্কন, সোনার বাট, সোনার কলম-সহ একাধিক অলঙ্কার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৬ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি। এছাড়াও ২ হাজার ও পাঁচশো টাকার নোটে বিপুল নগদ উদ্ধার হয়েছে। একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার নগদের পরিমাণ প্রায় ২৮ কোটি টাকা। এবার চিনার পার্কেও একটি ফ্ল্যাট  রয়েছে বলে দাবি উঠল।

আরও পড়ুন: অঙ্কিতার বেতনের ফেরানো টাকা ববিতার হাতে, আপাতত প্রথম কিস্তি

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget